সর্বশেষ খবরঃ

ডেঙ্গুতে দিনাজপুরে মৃত্যু-১ ও আক্রন্তের সংখ্যা-২৬

ডেঙ্গুতে দিনাজপুরে মৃত্যু-১ ও আক্রন্তের সংখ্যা-২৬
ছবি ( সংগৃহিত )

চন্দন মিত্র,দিনাজপুর প্রতিনিধি :: ডেঙ্গু আক্রন্ত হয়ে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিক‍্যাল কলেজ হাসপাতালে রবিবার ( ১৩আগষ্ট ) সকাল ১০টা ৩০মিনিটে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মাসুদ ( ১৮ ) নামের যুবক মারা গেছে। নিহত দিনাজপুর সদর উপজেলার ১০নং কমলপুর ইউনিয়নের আটোর গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

ডেঙ্গু ওয়ার্ডে কর্তব‍্যরত চিকিৎসক জানায় গত ৯ আগষ্ট মোঃ মাসুদ হোসেন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকা থেকে দিনাজপুরে এসে এম আব্দুর রহিম মেডিক‍্যাল কলেজ হাসপাতালের ডেঙ্গু জেনারেল ওয়ার্ডে ভর্তি হয়। চিকিৎসাধীন থাকা অবস্থায় গত ১২আগষ্ট তার অবস্থার অবনতি হলে তাকে দ্রুত আইসিইউতে স্থানান্তর করা হয়।সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় আজ সকালে মারা যায় মাসুদ।

হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া তথ‍্য মতে আরো জানা যায় যে দিনাজপুরে এম আব্দুর রহিম মেডিক‍্যাল কলেজের ডেঙ্গু জেনারেল ইউনিটে ২৬জন ভর্তি রয়েছে।এর মধ‍্যে চারজন শঙ্কামুক্ত হওয়ায় তাদের আজ রিলিজ দেয়া হবে। একজন শিশুকে পেডিয়াট্রিক ইউনিটে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে ডেঙ্গুতে আক্রান্ত রুগি থাকবে ২১জন।ডেঙ্গু আক্রান্ত রুগিদের অধিকাংশই পুরুষ এবং ঢাকা ফেরত।

এম আব্দুর রহিম মেডিক‍্যাল কলেজের ডেঙ্গু জেনারেল ইউনিটের ইনচার্জ কনসালটেন্ট ডাঃ আশিক ইকবাল এবং ডাঃ মোহাম্মদ শামীম হাসান জানান,আতঙ্ক নয়,সচেতনতাই ডেঙ্গু প্রতিরোধের একমাত্র উপায়।

আরো খবর

বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন