সর্বশেষ খবরঃ

ডিবি প্রধান থেকে হারুনকে বদলি

ডিবি প্রধান থেকে হারুনকে বদলি
ডিবি প্রধান থেকে হারুনকে বদলি

স্টাফ রিপোর্টার :: ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ( ডিএমপি-ডিবি ) প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার দুই বছর পর হারুন-অর-রশিদকে বদলি করা হয়েছে। তাকে ডিএমপি‘র অতিরিক্ত কমিশনার ( ক্রাইম অ্যান্ড অপারেশন )-এর দায়িত্ব দেওয়া হয়েছে।

বুধবার ( ৩১ জুলাই ) রাতে ডিএমপি’র কমিশনার হাবিবুর রহমান স্বাক্ষরিত এক আদেশে এ বদলির তথ্য জানানো হয়েছে। হারুন-অর-রশিদের স্থলে নতুন ডিবি প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার ( লজিস্টক্স, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট ) মঃ হাঃ আশরাফুজ্জামান।

অন্যদিকে,আশরাফুজ্জামানের স্থলে ডিএমপির অতিরিক্ত কমিশনার ( ক্রাইম অ্যান্ড অপারেশনস ) ডঃ খঃ মহিদ উদ্দিনকে দায়িত্ব দেওয়া হয়েছে। হারুন এখন মহিদ উদ্দিনের স্থলাভিষিক্ত হলেন।

‘ডিবি হারুন’ হিসেবে বহুল পরিচিতি পাওয়া হারুন-অর-রশিদ বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের কাজের জন্য আলোচনা-সমালোচনায় ছিলেন। সর্বশেষ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের ‘নিরাপত্তা হেফাজতে’ নেওয়ার পর গোয়েন্দা পুলিশের দপ্তরে তাদের সঙ্গে খাওয়ার ছবি প্রকাশ করে নতুন করে আলোচনায় আসেন তিনি।

এর পর ১৪ দলের শেষ বৈঠকে হারুনের সমালোচনা করেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।সেই সভায় খোদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা হারুনের ওপর বিরক্তি প্রকাশ করেন এবং তাকে সরিয়ে দেওয়ার ইঙ্গিত দেন।

আরো খবর

ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
 মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন