সর্বশেষ খবরঃ

ডিবি পুলিশের হাতে ইয়াবাসহ রাজু ও তার সহযোগী গ্রেফতার

ডিবি পুলিশের হাতে ইয়াবাসহ রাজু ও তার সহযোগী গ্রেফতার
ডিবি পুলিশের হাতে ইয়াবাসহ রাজু ও তার সহযোগী গ্রেফতার

যশোর প্রতিনিধি :: যশোর জেলা গোয়েন্দা শাখা ( ডিবি ) পুলিশের সফল অভিযানে ১৪০পিস ইয়াবা ট্যাবলেট সহ মেহেদী হাসান রাজু (৩৫) ও তার সহযোগী মুশফিকুর রহমান কাজল (২৯) গ্রেফতার হয়েছে।

মঙ্গলবার ( ২০জুন ) বেনাপোল টু যশোরগামী সড়কের শার্শা থানাধীন শ্যমলাগাছী এলাকায় পাকা সড়কের উপর হতে ডিবি সদস্যরা তাদেরকে গ্রেফতার করে।এসময় তাদের কাছ হতে ১৪০পিস ইয়াবা ও একটি মোটর সাইকেল উদ্ধার পূর্বক জব্দ করা হয়।

রাজু বেনাপোল পৌরসভার অন্তর্গত ভবেরবেড় গ্রামের সাংবাদিক নজরুলের ছেলে ও সহযোগী কাজল ঝিনাইদাহ জেলার কালিগঞ্জ থানাধীন মোল্লাডাঙ্গা গ্রামের মোঃ আবু জাফরের ছেলে।

জেলা গোয়েন্দা পুলিশের দেওযা এক বিজ্ঞপ্তি হতে জানা যায়,যশোর জেলা গোয়েন্দা পুলিশের এস আই মোঃ আরিফুল ইসলাম ও এস আই রাজেস কুমার দাস সঙ্গীয় অফিসার ফোর্স সহায়তায় শার্শাথানাধীন শ্যমলাগাছী এলাকায় মসজিদ-ই-নূর এর সামনে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে মোটর সাইকেল থামিয়ে ঐ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। উদ্ধারকৃত আলামতের মূল্য ১,৯২০০০/-টাকা।

এ সংক্রান্তে এস আই রাজেস কুমার বাদী হয়ে শার্শা থানায় এজাহার দায়ের করেন বলে আরো জানা গেছে।

আরো খবর

শার্শায় গাাঁজা ও ইয়াবাসহ তিন মাদককারবারী গ্রেফতার
শার্শায় গাাঁজা ও ইয়াবাসহ তিন মাদককারবারী গ্রেফতার
বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম
টানা তিন জয় দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপের নকআউট নিশ্চিত করলো আর্জেন্টিনা
টানা তিন জয় দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপের নকআউট নিশ্চিত করলো আর্জেন্টিনা
খাগড়াছড়িতে ট্রাইকো-কম্পোস্ট প্রযুক্তি ও টেকসই চাষাবাদ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত
খাগড়াছড়িতে ট্রাইকো-কম্পোস্ট প্রযুক্তি ও টেকসই চাষাবাদ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত
প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন