সর্বশেষ খবরঃ

ডিবি পুলিশের অভিযানে মোটরসাইকেল সহ ২ চোর গ্রেপ্তার

নোয়াখালীতে ডিবি পুলিশের অভিযানে মোটরসাইকেল সহ ২ চোর গ্রেপ্তার
নোয়াখালীতে ডিবি পুলিশের অভিযানে মোটরসাইকেল সহ ২ চোর গ্রেপ্তার

হানিফ সাকিব,নোয়াখালী জেলা প্রতিনিধি:: নোয়াখালীতে জেলা গোয়ান্দা পুলিশ ( ডিবি ) অভিযান চালিয়ে চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের দুই সদস্যকে আটক করেছে।

আটককৃতরা হলো-সদর উপজেলার কাদির হানিফ ইউনিয়নের মৃত মিজানুর রহমানের ছেলে মো. মুয়াজ হোসেন ওরফে রাফেজ (২৫),ও বেগমগঞ্জ উপজেলার চৌহমুহনী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের এমাম হোসেনের ছেলে মোঃ শাওন।

মঙ্গলবার (২ নভেম্বর ) বেগমগঞ্জ উপজেলার চৌহমুহনী পৌরসভার জালাল আহমেদ বাড়ির সামনে থেকে নাম্বার বিহীন ২টি মোটরসাইকেলসহ তাদের আটক করা হয়।

গোয়েন্দা পুলিশ সূত্র জানায় ,গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল মঙ্গলবার বিকালে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের সদস্যরা যোগসাজশ করে অবৈধ রেজিস্ট্রার বিহীন মোটরগাড়ি বিক্রি করছে এমন সংবাদ পায়। তাৎক্ষণিক ডিবি পুলিশ সেখানে অভিযানে চালিয়ে চোরাই গাড়িসহ দুই আসামিকে আটককরে।

আটককৃত আসামি মুয়াজ হোসেন রাফেজের বিরুদ্ধে সুধারাম মডেল থানায় ৫টি মামলা এবং ২ নং আসামির মো.শাওনের বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানার ৩টি মামলা রয়েছে। এ ঘটনায় বেগমগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

জেলা গোয়োন্দা পুলিশের পরিদর্শক ( ওসি ) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরও জানান, আটককৃত আসামিদের বিরুদ্ধে মামলা দিয়ে বিচারিক আদালতে সোপর্দ করা হবে।

আরো খবর

বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন