সর্বশেষ খবরঃ

ডিনার পার্টিতে আপত্তি টুইঙ্কেল খান্নার

ডিনার পার্টিতে আপত্তি টুইঙ্কেল খান্নার
ডিনার পার্টিতে আপত্তি টুইঙ্কেল খান্নার

‘বারসাত’ সিনেমার মাধ্যমে ১৯৯৫ সালে বলিউডে পা রাখেন বলিউড অভিনেত্রী টুইঙ্কেল খান্না।খুব বেশি সিনেমায় অভিনয় না করলেও জনপ্রিয়তার কমতি নেই অক্ষয় ঘরণীর। অল্প সময়ের ক্যারিয়ারে অনেক বিখ্যাত অভিনেতাদের সঙ্গে কাজ করেছেন তিনি।

এক সময় নাইট ক্লাব-পার্টিতে পরিচিত মুখ ছিলেন টুইঙ্কেল খান্না। এখন অভিনয় থেকে যেমন সরে এসেছেন, তেমনি পার্টিতেও দেখা মেলে না তার। স্বামী-সন্তান ও লেখালেখির কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। এখন তার কাছে নাইট ক্লাব মানেই বিরক্তিকর বিষয়!

এ বিষয়ে টুইঙ্কেল খান্না বলেন— ‘একটা সময় ছিল যখন নাইট ক্লাব, নাইট পার্টি আমাকে দারুণ আকর্ষণ করতো, থ্রিলিং লাগত।এখন কোনো নৈশভোজের নিমন্ত্রণ এলেও বিরক্ত লাগে। আমাকে ব্রেকফাস্টে ডাকো, লাঞ্চে ডাকো, আমি যাব। শুধু ডিনার পার্টিতে নিমন্ত্রণ করো না।’

টুইঙ্কেল খান্না তার ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে এসব কথা বলেন। পাশাপাশি নেটিজেনদের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিয়ে টুইঙ্কেল খান্না বলেন, ‘এসব কথার সঙ্গে আপনারা সহমত?’ অনেকেই তার এই পোস্টে সম্মতি জানিয়েছেন। তবে কী কারণে এখন আর নাইট পার্টি ভালো লাগে না, সে বিষয়ে ব্যাখ্যা করেননি টুইঙ্কেল খান্না।

লন্ডনের গোল্ডস্মিথ বিশ্ববিদ্যালয়ে ফিকশন লেখার উপর মাস্টার্স করছেন টুইঙ্কেল খান্না। গত মাসে স্বামী অক্ষয় কুমার তার সঙ্গে দেখা করতে লন্ডনে গিয়েছিলেন।

আরো খবর

বেনাপোলে বিজিবির অভিযানে বিষ্ফোরক দ্রব্য উদ্ধার
বেনাপোলে বিজিবির অভিযানে বিষ্ফোরক দ্রব্য উদ্ধার
কাশিয়ানীতে আদালতের নির্দেশ উপেক্ষা করে জমি দখল
কাশিয়ানীতে আদালতের নির্দেশ উপেক্ষা করে জমি দখল
শ্যামনগরে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ
শ্যামনগরে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ
শার্শায় এস এ পরিবহনের কার্ভাডভ্যান হতে বিপুল পরিমান চোরাচালানী পণ্য উদ্ধার
শার্শায় এস এ পরিবহনের কার্ভাডভ্যান হতে বিপুল পরিমান চোরাচালানী পণ্য উদ্ধার
বেনাপোলে রাস্তা দখল করে ভবন নির্মাণ ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
বেনাপোলে রাস্তা দখল করে ভবন নির্মাণ ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
তেলের আশায় শার্শার তেল পাম্প গুলোতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন
তেলের আশায় শার্শার তেল পাম্প গুলোতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন
খাগড়াছড়িতে অবৈধ তেল মজুদের বিরুদ্ধে অভিযান
খাগড়াছড়িতে অবৈধ তেল মজুদের বিরুদ্ধে অভিযান
গোপালগঞ্জ মেডিকেল এলাকায় অবৈধ দোকান ঘরে জন  দুর্ভোগ চরমে
গোপালগঞ্জ মেডিকেল এলাকায় অবৈধ দোকান ঘরে জন দুর্ভোগ চরমে