সর্বশেষ খবরঃ

ডাকসু সদস্য হেমা চাকমার বাবার চিকিৎসার দায়িত্ব নিল সেনাবাহিনী

ডাকসু সদস্য হেমা চাকমার বাবার চিকিৎসার দায়িত্ব নিল সেনাবাহিনী
ডাকসু সদস্য হেমা চাকমার বাবার চিকিৎসার দায়িত্ব নিল সেনাবাহিনী

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক( খাগড়াছড়ি )জেলা প্রতিনিধি :: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ( ডাকসু )সদস্য হেমা চাকমার বাবার চিকিৎসার দায়িত্ব নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী,এমন মানবিক উদ্যোগে পাহাড়ে প্রশংসার সাড়া পড়েছে।

মঙ্গলবার ( ২৩ডিসেম্বর )সকালে খাগড়াছড়ির পানছড়ি উপজেলার লোগাং বাজার আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে এই সহায়তা প্রদান করা হয়। খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন খাগড়াছড়ি জোনের উদ্যোগে পানছড়ি সাব-জোন কমান্ডার মেজর মো. জায়েদ-উর-রহমান অয়ন হেমা চাকমার পরিবারের হাতে চিকিৎসা সহায়তা তুলে দেন।

এ সময় হেমা চাকমার বাবা, সাবেক ইউপি চেয়ারম্যান অনিল চন্দ্র চাকমার উন্নত চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।

সহায়তা পেয়ে আবেগাপ্লুত অনিল চন্দ্র চাকমা বলেন,“বাংলাদেশ সেনাবাহিনী পাহাড়ের মানুষের সুখ-দুঃখে সবসময় পাশে থাকে। আমার এই কঠিন সময়ে পাশে দাঁড়ানোর জন্য আমি ও আমার পরিবার সেনাবাহিনীর প্রতি গভীরভাবে কৃতজ্ঞ।”

স্থানীয়দের মতে, এ ধরনের মানবিক সহায়তা পাহাড়ি অঞ্চলে সেনাবাহিনীর সঙ্গে সাধারণ মানুষের আস্থা ও সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করছে। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর এই উদ্যোগ মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।

আরো খবর

নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
দিনাজপুরের চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন
চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন
মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অনুদান পেল শিক্ষার্থী, রোগী,ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিষ্ঠান
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অনুদান পেল শিক্ষার্থী, রোগী,ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিষ্ঠান
বিশ্বজুড়ে নিজ নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ যুক্তরাষ্ট্রের
বিশ্বজুড়ে নিজ নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ যুক্তরাষ্ট্রের
বিশ্বকাপের ফাইনালে শিরোপা জিতেছে স্পেন
বিশ্বকাপের ফাইনালে শিরোপা জিতেছে স্পেন
কিশোরী ও নারীদের স্বাস্থ্যসচেতনতায় খাগড়াছড়িতে সেনাবাহিনীর স্যানিটারি ন্যাপকিন বিতরণ
কিশোরী ও নারীদের স্বাস্থ্যসচেতনতায় খাগড়াছড়িতে সেনাবাহিনীর স্যানিটারি ন্যাপকিন বিতরণ