সর্বশেষ খবরঃ

ঠাকুরছড়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে স্কাউটস কাব কার্নিভাল অনুষ্ঠিত

ঠাকুরছড়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে স্কাউটস কাব কার্নিভাল অনুষ্ঠিত
ঠাকুরছড়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে স্কাউটস কাব কার্নিভাল অনুষ্ঠিত

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক ( খাগড়াছড়ি ) জেলা প্রতিনিধি :: স্কাউটদের শ্লোগানে মুখর ,শতাধিক কোমলমতি মুখে দেশ গড়ার প্রত্যয়। রঙিন পোশাক,খিলখিল হাসি আর প্রাণবন্ত কণ্ঠে মুখরিত বিদ্যালয় প্রাঙ্গণ।

সোমবার সকালটা যেন ঠাকুরছড়ায় হয়ে উঠেছিল এক রূপকথার রাজ্য! বাংলাদেশ স্কাউটস,খাগড়াছড়ি জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত হলো ‘কাব কার্নিভাল ২০২৫’,যেখানে অংশ নেয় সদর উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক শিশু-কিশোর ও স্কাউট শিক্ষক।

সকাল হতেই ঠাকুরছড়া উচ্চ বিদ্যালয় মাঠে জড়ো হতে থাকে স্কাউট ইউনিফর্ম পরা ছোট ছোট শিক্ষার্থীরা। কাব স্কাউটদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। গানে, শ্লোগানে, মার্চ পাস্টে মিলেমিশে যায় শিশুদের আনন্দ-উচ্ছ্বাস আর দেশপ্রেমের অনুভব।

কার্নিভালের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ির জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার।

তিনি বলেন—“এই আয়োজন শিশুদের মধ্যে নেতৃত্ব, সহমর্মিতা ও নৈতিক মূল্যবোধ গড়ে তোলে। তারা কেবল ভবিষ্যতের নয়, এখনই সমাজ গঠনে একটি বড় শক্তি।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায়। এছাড়াও জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মনিরুজ্জামান চৌধুরী,সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার কনিকা খীসা,স্কাউটস সাধারণ সম্পাদক কার্নেজী চাকমা ( সুজন ),স্কাউটস উপজেলা কমিশনার অনক ত্রিপুরা,এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা।

শিশুদের অংশগ্রহণে দিনব্যাপী অনুষ্ঠিত হয় নানা ধরণের দলীয় কাব গেমস, গ্রুপ অ্যাক্টিভিটি, দেশাত্মবোধক সংগীত, প্রদর্শনী ও সাংস্কৃতিক পরিবেশনা। একেকটি পরিবেশনায় উঠে আসে কাবদের শৃঙ্খলা,সহমর্মিতা ও নেতৃত্বের প্রতিচ্ছবি। ছোট ছোট কণ্ঠে উচ্চারিত হয়,”সবার আগে দেশ,সবার আগে দায়িত্ব!”।

আরো খবর

ঈদ ছুটিতেও নড়াইলের মা ও শিশু কেন্দ্রে মিলেছে স্বাস্থ্যসেবা
ঈদ ছুটিতেও নড়াইলের মা ও শিশু কেন্দ্রে মিলেছে স্বাস্থ্যসেবা
খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৫ দোকান পুড়ে ছাই
খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৫ দোকান পুড়ে ছাই
শ্যামনগরে মৎষ্য ঘের দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ
শ্যামনগরে মৎষ্য ঘের দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ
মনিরামপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত
মনিরামপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত
স্বাধীনতা দিবসে শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধা নিবেদন
শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধা নিবেদন
তেরখাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
তেরখাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার শেষে প্রাণহানি ১৮
পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার শেষে প্রাণহানি ১৮
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন