সর্বশেষ খবরঃ

টুরিস্ট ভিসায় আজ হতে সড়ক পথে ভারত যাওয়া শুরু

আজ হতে টুরিস্ট ভিসা নিয়ে স্থলবন্দরগুলো দিয়ে সড়ক পথে ভারতে যাওয়া যাবে। ভারতীয় ভিসা অ্যাপলিকেশন সেন্টার জানায়,যাদের ভারতে যাওয়ার জন্য টুরিস্ট ভিসায় শুধু আকাশপথে ভ্রমণের অনুমোদন ছিল,তারা চাইলে সেই ভিসা কনভার্ট করে বাই রোডে ভারত যেতে পারবেন।

এছাড়া এখন থেকে নতুন করে বাই রোডে টুরিস্ট ভিসা নেওয়া যাবে।তবে,এক্ষেত্রে বেনাপোল ও আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রবেশ করতে হবে।

যেসব বাংলাদেশি নাগরিক আকাশপথে ভ্রমণের জন্য ভারতীয় ভিসার অনুমোদন পেয়েছেন, তারা নির্ধারিত ফি দিয়ে ঐ ভিসার পরিবর্তে সড়কপথে ভ্রমণের অনুমোদন নিতে পারবেন। একই সঙ্গে আকাশপথের পাশাপাশি সড়কপথেও ভ্রমণের অনুমোদন সংযোজন করাতে পারবেন।

করোনা মহামারির কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর আজ বুধবার থেকে সড়কপথে টুরিস্ট ভিসায় ভারত যাওয়া যাবে। এছাড়া এখন থেকে টুরিস্ট ভিসা নিয়ে স্থলবন্দরগুলো দিয়ে যাত্রী পারাপারে ভারতীয় হাইকমিশনের ইমেইল কনফারমেশন প্রয়োজন হবে না।

যেসব বাংলাদেশি নাগরিক আকাশপথে ভ্রমণের জন্য ভারতীয় ভিসার অনুমোদন পেয়েছেন, তারা নির্ধারিত ফি দিয়ে ঐ ভিসার পরিবর্তে সড়কপথে ভ্রমণের অনুমোদন নিতে পারবেন। একই সঙ্গে আকাশপথের পাশাপাশি সড়কপথেও ভ্রমণের অনুমোদন সংযোজন করাতে পারবেন।

উল্লেখ্য,করোনাকালে প্রায় দুই বছর বন্ধ থাকার পর গত ১৫ নভেম্বর থেকে ভারতের টুরিস্ট ভিসা চালু করা হয়| তবে, সেটা ছিল শুধুমাত্র আকাশপথে ভ্রমণের জন্য| এখন থেকে স্থলপথেও টুরিস্ট ভিসায় বাংলাদেশিরা যেতে পারবেন।

আরো খবর

 মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু

এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান

মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন

ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া

গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন

বেনাপোল স্থলবন্দরে আমদানি ও রপ্তানী বন্ধ থাকবে ঈদের দিন

সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল ফিতর উদযাপন

গোপালগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা