সর্বশেষ খবরঃ

টুইট কান্ডে গ্রেফতার হলেন কেআরকে

ভারতের মুম্বাই পুলিশের হাতে টুইট কান্ডে গ্রেফতার হলেন কেআরকে। ২০২০ সালে করা বিতর্কিত একটি টুইটের জন্য তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ সংস্থা এনএনআই।

কেআরকে দীর্ঘদিন ভারতের বাইরে ছিলেন। মঙ্গলবার ( ২৯ আগস্ট ) নিজ দেশে ফিরলে তাকে হেফাজতে নেয় পুলিশ। এদিনই তাকে আদালতে তোলার কথা রয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, সামাজিক মাধ্যমে বলিউড তারকাদের নিয়ে প্রতিদিনই বিষোদগার করেন কেআরকে। অভিনেতা হিসাবে ক্যারিয়ার শুরু করলেও বিতর্কিত টুইট ও ফিল্ম রিভিউ দিয়ে বেশি সরব থাকেন তিনি।

মূলত সংবাদ শিরোনামে থাকার জন্য তিনি প্রতিদিনই কিছু না কিছু কীর্তি ঘটান বলে অভিযোগ। কামাল রশিদ খান বর্তমানে নিজের নাম থেকে ‘খান’ পদবী বাদ দিয়ে ‘কুমার’ যুক্ত করেছেন। নিজের স্ত্রীর পদবী গ্রহণ করেছেন কেআরকে!

২০০৬ সালে মুন্না পাণ্ডে বেরোজগার বলে একটি ভোজপুরী সিনেমাতে অভিনয় করেছিলেন কেআরকে। পরবর্তীতে ‘দেশদ্রোহী’ এবং ‘এক ভিলেন’ সিনেমাতে দেখা যায় থাকে। তিনি প্রাক্তন ‘বিগ বস’ প্রতিযোগীও।

সালমান খান, শাহরুখ খান থেকে শুরু করে আনুশকা শর্মা কিংবা দীপিকা পাড়ুকোন- এমন কোনো বলিউড তারকা নেই যাকে নিয়ে ‘কটূক্তি’ করতে ছাড়েননি বিতর্কিত ব্যক্তিত্ব কামাল রশিদ খান ওরফে কেআরকে।

আরো খবর

সাগর হত্যাকাণ্ডের বিচার ও জড়িতদের গ্রেফতার দাবিতে মানববন্ধন
সাগর হত্যাকাণ্ডের বিচার ও জড়িতদের গ্রেফতার দাবিতে মানববন্ধন
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে খাগড়াছড়িতে তিন দিন ব্যাপী কর্মসূচির উদ্বোধন
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে খাগড়াছড়িতে তিন দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন
র্শাশায় তিন দিন ব্যপী কৃষি প্রযুক্তি প্রদর্শনী মেলার উদ্বোধন
র্শাশায় তিন দিন ব্যপী কৃষি প্রযুক্তি প্রদর্শনী মেলার উদ্বোধন
বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন