সর্বশেষ খবরঃ

টিউফা’র সভাপতি ডাঃ শহীদ তালুকদার ও সাধারন সম্পাদক নিটোল মনি চাকমা

টিউফা'র সভাপতি ডাঃ শহীদ তালুকদার ও সাধারন সম্পাদক নিটোল মনি চাকমা
টিউফা'র সভাপতি ডাঃ শহীদ তালুকদার ও সাধারন সম্পাদক নিটোল মনি চাকমা

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক ( খাগড়াছড়ি ) জেলা প্রতিনিধি :: ট্রাইবেল এ্যামপ্লইজ ওয়েলফেয়ার এন্ড ফ্রেন্ডস এ্যাসোসিয়েশন( টিউফা)’র  প্রতিষ্ঠার তিন দশক পূর্তি উপলক্ষে ত্রি-বার্ষিক সম্মেলন ও বার্ষিক সাধারণ অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রতিপাদ্যের বিষয় ছিল “ঐক্য,সাম্য ও প্রগতি”।

গত শুক্রবার ( ১৯জুলাই ) সকাল ১০টায় টিউফা আইডিয়াল স্কুল আইটি অডিটোরিয়ামে এ উপলক্ষে আলোচনা সভা ও বার্ষিক সাধারণ অধিবেশন অনুষ্ঠিত হয়।  এতে সভাপতিত্ব করেন টিউফা’র সভাপতি ও প্রাক্তন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাধন কুমার চাকমা।

আলোচনা সভা ও বার্ষিক সাধারণ অধিবেশনের পরপরেই বিকালের দিকে ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সম্মেলনে আগামী ৩বছরের জন্য ১৯সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী

কমিটির মধ্য থেকে নব-নির্বাচিত ৫জনের নাম ঘোষণা করা হয়। এরমধ্যে নব-নির্বাচিত ডাঃ শহীদ তালুকদার-কে সভাপতি পদে, উচিংমং মারমা-কে সিনিয়র সহ-সভাপতি পদে, দীপক দেওয়ান-কে সহ-সভাপতি পদে, অনিময় খীসা-কে সহ-সভাপতি পদে ও নিটোল মনি চাকমা-কে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিতদের নাম ঘোষণা করা হয়। টিউফা’র  ত্রি-বার্ষিক নির্বাচনে সদস্য নির্বাচন কমিশনের দায়িত্ব করেন প্রলয় জ্যোতি চাকমা,অরুন বিকাশ চাকমা প্রমূখ।

টিউফা’র প্রতিষ্ঠার তিন দশক পূর্তি উপলক্ষে ত্রি-বার্ষিক সম্মেলন ও বার্ষিক সাধারণ অধিবেশন সম্পন্ন হওয়ার সাথে সাথে লাকি কূপন এর ড্র অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আরো খবর

তেলের আশায় শার্শার তেল পাম্প গুলোতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন
তেলের আশায় শার্শার তেল পাম্প গুলোতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন
খাগড়াছড়িতে অবৈধ তেল মজুদের বিরুদ্ধে অভিযান
খাগড়াছড়িতে অবৈধ তেল মজুদের বিরুদ্ধে অভিযান
গোপালগঞ্জ মেডিকেল এলাকায় অবৈধ দোকান ঘরে জন  দুর্ভোগ চরমে
গোপালগঞ্জ মেডিকেল এলাকায় অবৈধ দোকান ঘরে জন দুর্ভোগ চরমে
রিক্সা-ইজিবাইক চালক ও পথচারীদের নিয়ে ঈদ-পুর্নমিলনী
রিক্সা-ইজিবাইক চালক ও পথচারীদের নিয়ে ঈদ-পুর্নমিলনী
দীঘিনালায় গুণীজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
দীঘিনালায় গুণীজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
ঈদ ছুটিতেও নড়াইলের মা ও শিশু কেন্দ্রে মিলেছে স্বাস্থ্যসেবা
ঈদ ছুটিতেও নড়াইলের মা ও শিশু কেন্দ্রে মিলেছে স্বাস্থ্যসেবা
খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৫ দোকান পুড়ে ছাই
খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৫ দোকান পুড়ে ছাই
শ্যামনগরে মৎষ্য ঘের দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ
শ্যামনগরে মৎষ্য ঘের দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ