সর্বশেষ খবরঃ

টাঙ্গাইলে পিকআপ চাপায় ইমাম ওমোয়া‌জ্জিন নিহত 

টাঙ্গাইলে পিকআপ চাপায় ইমাম ওমোয়া‌জ্জিন নিহত 
টাঙ্গাইলে পিকআপ চাপায় ইমাম ওমোয়া‌জ্জিন নিহত 

স্টাফ রিপোর্টার :: টাঙ্গাইলের মধুপুরে মসজিদে আজান দিতে ও নামাজ পড়াতে যাওয়ার পথে পিকআপ ভ্যান চাপায় মোটরসাইকেল আরোহী ইমাম ও মোয়া‌জ্জিন নিহত হয়েছেন।

বুধবার ( ১৮ ডিসেম্বর )ভোরে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের কাকরাইদের বড়বাইদ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, শেরপুর জেলার ঝিনাইগা‌তি উপ‌জেলার শালচুড়া গ্রামের জালাল উদ্দিনের ছেলে হাফেজ হাবিবুর রহমান ( ২০ ) ও টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মুরাদপ‌ট্টি চুয়া‌লিপাড়া গ্রামের শ‌হিদুল শিকদারের ছেলে হাফেজ হাসান সিরাজী ( ১৮ )।

জানা যায়, মধুপুর উপজেলার কাকরাইদ রামকৃষ্ণবা‌ড়ি মসজিদের ইমামতি করতেন হাফেজ হা‌বিবুর রহমান এবং মোয়া‌জ্জিন ছিলেন হাফেজ হাসান সিরাজী। তারা দুজনই বড়বাইদ এলাকার জা‌মিয়া ইসলামিয়া সৈয়দ আহমাদিয়া দাওরায়ে হা‌দিস মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থী ছিল।

স্থানীয়রা জানান, ওই দুই মাদ্রাসার শিক্ষার্থী পড়াশোনার পাশাপাশি কাকরাইদ রামকৃষ্ণবা‌ড়ি মসজিদে ইমাম‌তি ও মোয়া‌জ্জিনের দায়িত্ব পালন করতো। ভোরে আজান দেয়ার জন্য মাদ্রাসা থেকে তারা মোটরসাইকেলে মসজিদের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা পিকআপভ্যান তাদের চাপা দেয়। এতে ওই মোয়া‌জ্জিন ও ইমাম গুরুতর আহত হন। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তাদের মৃত্যু হয়।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি )এমরানুল কবীর জানান, গুরুতর অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তাদের মৃত্যু হয়। পিকআপভ্যানটি জব্দ করা হয়েছে তবে চালক পালিয়েছেন।

আরো খবর

বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন