সর্বশেষ খবরঃ

টাইব্রেকারে পর্তুগালকে হারিয়ে সেমিতে ফ্রান্স

টাইব্রেকারে পর্তুগালকে হারিয়ে সেমিতে ফ্রান্স
টাইব্রেকারে পর্তুগালকে হারিয়ে সেমিতে ফ্রান্স

টাইব্রেকারে পর্তুগালকে ৫-৩ গোলের ব্যবধানে হারিয়ে ইউরো কাপের সেমিফাইনালে উঠে গেল ফ্রান্স। সেখানে তারা প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে স্পেনকে।

ম্যাচের শুরু থেকে বল নিজেদের পায়ে রেখে আক্রমণাত্মক হয়ে উঠে ফ্রান্স। শুরুর কয়েক মিনিট তো পর্তুগালকে দাঁড়াতে দেয়নি। তবে ধীরে ধীরে খেলায় আধিপত্য বিস্তার শুরু করেও শেষ হাসি হাসতে পারেনি পর্তুগাল। আর জয়-পরাজয় নির্ধারণে খেলতে হয়েছে ১২০ মিনিট।

অতিরিক্ত সময়ের শেষ ১৫ মিনিট আগে মাঠ ছাড়েন কিলিয়ান এমবাপ্পে। স্বভাবত টাই-ব্রেকার শুট নিতে পারবেন না। কিন্তু কে বলবে তিনি শেষ দিকে ফিট বোধ করছিলেন না। সতীর্থরা একেকটি গোল দিচ্ছেন,আর বুনো উল্লাসে মাতছিলেন ফরাসি সুপারস্টার।

ফ্রান্সের ওসমান ডেম্বেলে ও পর্তুগালের রোনালদো প্রথম শটে গোল এনে দেন। দ্বিতীয়টিও ভুল হয়নি কারো। তৃতীয় শটে জোয়াও ফেলিক্স মিস করে বসেন। এটাই কাল হয় পর্তুগীজদের। অন্যদিকে ফ্রান্স প্রথম দুটির মতো পরের তিন শটই লক্ষ্যভেদ করে। ব্যবধান ২ গোল হয়ে যাওয়ায় শেষ শটটি আর নিতে হয়নি পর্তুগালকে।

১০ জুলাই রাত ১টায় সেমিফাইনালে স্পেনের মুখোমুখি হবে ফ্রান্স। এই নিয়ে ২০১৬ থেকে ২০২৪ পর্যন্ত ৫টি বড় আসরের ( বিশ্বকাপ-ইউরো ) ৪টিতেই সেমিফাইনাল খেলে ফ্রান্স। ২০২০ সালের ইউরোতে বিদায় নিতে হয় শেষ ষোলো থেকে। এমন কীর্তি আর কোনো ইউরোপিয়ান দলের নেই।

পর্তুগাল ২০২২ বিশ্বকাপের পর এবার ইউরোতেও কোয়ার্টার ফাইনালের গণ্ডি পেরোতে পারেনি। অথচ ম্যাচজুড়ে দাপট ছিল তাদের। বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিল বেশ। ম্যাচের ৬০ শতাংশ সময় বল ছিল রোনালদোদের পায়ে।

শেষ মিনিটেও সুযোগ পেয়েছিল পর্তুগাল। নুনো মেন্ডেস মেরে দেন গোলরোক্ষরের হাতে। রোনালদোও পেয়েছিলেন দারুণ সুযোগ। কিন্তু তার পায়ের ছোঁয়া পেয়ে বল চলে যায় বারের উপর দিয়ে। ফিনিশিংয়ের অভাবে ভুগতে হয় পর্তুগীজদের।

বল দখলে পিছিয়ে থাকলেও আক্রমণে এগিয়ে ছিল ফ্রান্স। এমবাপ্পেরা ২৫টি শট নেন। অন-টার্গেট ছিল ৫টি। অন্যদিকে ১৯টি শট নেওয়া পর্তুগালের অনটার্গেট শট ৪টি।

গ্রুপ পর্ব থেকে সেমিফাইনাল পর্যন্ত ৫টি ম্যাচ খেলে ফ্রান্স। পেনাল্টি ও টাইব্রেকার ছাড়া সরাসরি একটি গোলও করতে পারেনি দলটি। শেষ ষোলো ও গ্রুপপর্বের একটি ম্যাচ জেতে আত্মঘাতী গোলে। একটি ম্যাচ ড্র ও আরেকটি ম্যাচ এমবাপ্পের পেনাল্টি থেকে। আর আজ টাইব্রেকারে।

আরো খবর

হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী