সর্বশেষ খবরঃ

ঝিনাইদহে শিশু ধর্ষণ মামলায় ধর্ষকের যাবজ্জীবন জেল

ঝিনাইদহে শিশু ধর্ষণ মামলায় ধর্ষকের যাবজ্জীবন জেল
ঝিনাইদহে শিশু ধর্ষণ মামলায় ধর্ষকের যাবজ্জীবন জেল

স্টাফ রিপোর্টার:: ঝিনাইদহের মহেশপুরে শিশু ধর্ষণ মামলায় ধর্ষকের যাবজ্জীবন কারাদন্ড ও ১ লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছে আদালত। দন্ডপ্রাপ্ত হাফিজুর রহমান মহেশপুর উপজেলার ফতেপুর গ্রামের মসলেম শেখের ছেলে।

সোমবার( ৫সেপ্টেম্বর ) সকালে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মিজানুর রহমান এ দন্ডাদেশ প্রদাণ করেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১৯ সালে ২ নভেম্বর ফতেপুর গ্রামের ৮ বছর বয়সী কণ্যা শিশুটি বাড়ির পাশে খেলা করছিল। এসময় অভিযুক্ত হাফিজুর রহমান শিশুটিকে খাবারের প্রলোভন দেখিয়ে গ্রামের বাওড়ের পাড়ের কলাবাগানে নিয়ে ধর্ষন করে। এরপর শিশুটিকে কাউকে না জানাতে ভয়ভীতি দেখায়।

শিশুটি বাড়িতে এসে মা বাবাকে বিষয়টি জানালে ওই দিনই শিশুটির পিতা বাদী হয়ে মহেশপুর থানায় একটি মামলা করে। তদন্ত শেষে মহেশপুর থানার এস আই আল মাসুদ মিয়া আসামীর বিরুদ্ধে ওই বছরের ২৬ ডিসেম্বর আদালতে চার্জশীট দাখিল করে।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত স্বাক্ষ্য প্রমানের ভিত্তিতে আসামী হাফিজুর রহমানকে যাবজ্জীবন কারাদন্ড ও ১ লক্ষ টাকা জরিমানা করেন। জরিমানার অর্থ নির্যাতিতাকে প্রদানের নির্দেশ দেন।

আরো খবর

রোটারি ক্লাবের আয়োজনে বেনাপোলে চক্ষু চিকিৎসা শিবির
রোটারি ক্লাবের আয়োজনে বেনাপোলে চক্ষু চিকিৎসা শিবির
খাগড়াছড়িতে বজ্রপাতে একই পরিবারের ৩ জনের মৃত্যু
খাগড়াছড়িতে বজ্রপাতে একই পরিবারের ৩ জনের মৃত্যু
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নতুন চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নতুন চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা
শিশু জান্নাতুল মাওয়ার ধর্ষণ ও হত্যা মামলার আসামির মৃত্যুদণ্ড
শিশু জান্নাতুল মাওয়ার ধর্ষণ ও হত্যা মামলার আসামির মৃত্যুদণ্ড
যশোরে বিজিবির অভিযানে স্বর্ণবারসহ পাচারকারী আটক
যশোরে বিজিবির অভিযানে স্বর্ণবারসহ পাচারকারী আটক
মাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে গ্রেপ্তার
মাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে গ্রেপ্তার
নারীদের জন্য চালু হলো পিংক বাস সার্ভিস
নারীদের জন্য চালু হলো পিংক বাস সার্ভিস