সর্বশেষ খবরঃ

ঝিকরগাছায় কুপিয়ে যুবক হত্যা

ঝিকরগাছায় কুপিয়ে যুবক হত্যা
ঝিকরগাছায় কুপিয়ে যুবক হত্যা

যশোর প্রতিনিধি :: যশোরের ঝিকরগাছায় বোমা মেরে ও কুপিয়ে পিয়াল ( ৩০ ) নামে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার ( ৯ নভেম্বর ) দুপুর ২টার দিকে উপজেলার পৌর এলাকার মোবারকপুর গ্রামের বালিকা উচ্চ বিদ্যালয়ের ভবনের বারান্দায় এ হত্যার ঘটনা ঘটে।

পুলিশ ওস্থানীয়রা জানান, উপজেলার মোবারকপুর গ্রামের কিতাব আলীর ছেলে পিয়াল এদিন দুপুর ২ টার দিকে ঝিকরগাছা রেলওয়ে স্টেশন এলাকায় দাঁড়িয়ে ছিলেন। এ সময় একদল যুবক তাকে লক্ষ্য করে দুটি বোমার বিস্ফোরণ ঘটায়। এতে তিনি দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে ঝিকরগাছা বালিকা উচ্চ বিদ্যালয়ের বারান্দায় ধরে ফেলে। এরপর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে গুরুতর যখন করে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিকরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে থানা পুলিশ ঝিকরগাছা বাজার এলাকায় ব্যাপক অভিযান চালালেও কাউকে আটক করতে পারেনি।

এ ব্যাপারে ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ ( ওসি ) বাবলুর রহমান জানান,সন্ত্রাসীরা পিয়াল নামে ওই যুবককে কুপিয়ে হত্যা করেছে। পুলিশ সন্ত্রাসীদের আটকে অভিযানে রয়েছে।

আরো খবর

তেলের আশায় শার্শার তেল পাম্প গুলোতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন
তেলের আশায় শার্শার তেল পাম্প গুলোতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন
খাগড়াছড়িতে অবৈধ তেল মজুদের বিরুদ্ধে অভিযান
খাগড়াছড়িতে অবৈধ তেল মজুদের বিরুদ্ধে অভিযান
গোপালগঞ্জ মেডিকেল এলাকায় অবৈধ দোকান ঘরে জন  দুর্ভোগ চরমে
গোপালগঞ্জ মেডিকেল এলাকায় অবৈধ দোকান ঘরে জন দুর্ভোগ চরমে
রিক্সা-ইজিবাইক চালক ও পথচারীদের নিয়ে ঈদ-পুর্নমিলনী
রিক্সা-ইজিবাইক চালক ও পথচারীদের নিয়ে ঈদ-পুর্নমিলনী
দীঘিনালায় গুণীজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
দীঘিনালায় গুণীজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
ঈদ ছুটিতেও নড়াইলের মা ও শিশু কেন্দ্রে মিলেছে স্বাস্থ্যসেবা
ঈদ ছুটিতেও নড়াইলের মা ও শিশু কেন্দ্রে মিলেছে স্বাস্থ্যসেবা
খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৫ দোকান পুড়ে ছাই
খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৫ দোকান পুড়ে ছাই
শ্যামনগরে মৎষ্য ঘের দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ
শ্যামনগরে মৎষ্য ঘের দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ