সর্বশেষ খবরঃ

জাতীয় পুরস্কার গ্রহণ করলেন অভিনেতা শাহরুখ খান

জাতীয় পুরস্কার গ্রহণ করলেন অভিনেতা শাহরুখ খান
ছবি সংগৃহীত

শাহরুখ খান ৩৩ বছরের ক্যারিয়ারে অজস্র সুপারহিট ছবি উপহার দিয়েছেন। যদিও বহু অভিনেতার মতোই ক্যারিয়ারের একটা সময়ে বক্স অফিসে বারবার মুখ থুবড়ে পড়ছিল তার সিনেমা। ‘জিরো’ ছবির পর মাঝে বছর চারেকের বিরতি নেন। এরপর রাজকীয় প্রত্যাবর্তন, একেবারে বাদশাহর মতোই।

‘পাঠান’, ‘জওয়ান’, ‘ডাঙ্কি’ পরপর সুপারহিট। এরপর ‘জওয়ানে’র হাত ধরেই এবার এল জাতীয় পুরস্কার। ক্যারিয়ারের ষোলো আনাই যেন এবার পূর্ণ হলো শাহরুখ খানের।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে,মঙ্গলবার ( ২৩ সেপ্টেম্বর )দিল্লির বিজ্ঞানভবনে ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে সেরা অভিনেতা হিসেবে কিং খানের হাতে পুরস্কার তুলে দিলেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।এ সময় শাহরুখের পরনে ছিল আদ্যোপান্ত কালো বন্ধ-গলা শেরওয়ানি। চোখে রোদ চশমা।

জানা গেছে,মঙ্গলবারই পোল্যান্ডে ‘কিং’-এর কাজ স্থগিত রেখে জাতীয় পুরস্কার গ্রহণ করার জন্য দিল্লিতে উড়ে আসেন বাদশাহ। অনুষ্ঠানে প্রবেশ করেই কখনো কড়জোরে বন্ধু রানি মুখার্জির সঙ্গে কুশল-মঙ্গল বিনিময় করলেন, আবার কখনো বা সঞ্চালক তাকে ‘কিং অব আর্টস’ সম্বোধন করায় উড়ন্ত চুমু ছুড়ে দিলেন।

এর আগে আগস্টেই চলতি বছরের জাতীয় পুরস্কার জয়ীদের তালিকা প্রকাশ্যে এসেছিল। সেরা অভিনেতা হিসেবে ‘টুয়েলভথ ফেল’-এর জন্য যৌথভাবে পুরস্কৃত হলেন বিক্রান্ত মাসেও। ‘মিসেস চ্যাটার্জি ভার্সাস নরওয়ে’ ছবির জন্য জাতীয় পুরস্কার পেলেন রানি মুখার্জি।

প্রসঙ্গত,এই মঞ্চেই দাদাসাহেব ফালকে সম্মানে সম্মানিত হলেন দক্ষিণী মেগাস্টার মোহনলাল। সেরা হিন্দি ছবির পুরস্কার পেল ‘কাঁঠাল : আ জ্যাকফ্রুট মিসট্রি’। তিন-তিনটা জাতীয় পুরস্কার টিম ‘সাম বাহাদুর’-এর ঝুলিতে।

আরো খবর

বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন