সর্বশেষ খবরঃ

জাগরণী চক্র ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আজাদুল কবির আরজু আর নেই

জাগরণী চক্র ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আজাদুল কবির আরজু আর নেই
জাগরণী চক্র ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আজাদুল কবির আরজু আর নেই

জেমস আব্দুর রহিম রানা :: বাংলাদেশের উন্নয়ন অঙ্গনের অন্যতম পথিকৃৎ,বিশিষ্ট সমাজসেবক এবং দেশের শীর্ষস্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) জাগরণী চক্র ফাউন্ডেশন-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক আজাদুল কবির আরজু আর নেই। ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন )। শনিবার ( ২৪ জানুয়ারি )দুপুর ১টা ১৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পরিবার ও প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি অসংখ্য গুণগ্রাহী, সহকর্মী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে যশোরসহ সারাদেশের উন্নয়নকর্মী, সুশীল সমাজ, সাংস্কৃতিক ও রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে আসে।

আজাদুল কবির আরজুর মৃত্যুতে যশোরের সামাজিক ও উন্নয়ন অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ১৯৭৫ সালে একদল সমাজসচেতন তরুণকে সঙ্গে নিয়ে যশোরে ‘জাগরণী চক্র’-এর যাত্রা শুরু করেন আজাদুল কবির আরজু।

স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশের আর্থসামাজিক বাস্তবতায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের স্বপ্ন নিয়ে তাঁর এই উদ্যোগ শুরু হয়। সময়ের সঙ্গে সঙ্গে তাঁর দূরদর্শী নেতৃত্ব,সৎ ও মানবিক ব্যবস্থাপনার ফলে একটি ক্ষুদ্র সংগঠন পরিণত হয় দেশের অন্যতম বৃহৎ ও সুসংগঠিত এনজিওতে।

গত প্রায় পাঁচ দশকে জাগরণী চক্র ফাউন্ডেশন দেশের বিভিন্ন অঞ্চলে দারিদ্র্য বিমোচন,ক্ষুদ্রঋণ কার্যক্রম, শিক্ষা বিস্তার,স্বাস্থ্য সেবা, নারী ক্ষমতায়ন এবং টেকসই উন্নয়ন কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তাঁর নেতৃত্বে গড়ে ওঠা উন্নয়ন মডেল দেশেই নয়, আন্তর্জাতিক পরিসরেও প্রশংসা অর্জন করেছে।

মহান এই সমাজসেবকের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তাঁর সহকর্মী ও শুভানুধ্যায়ীরা।

আরো খবর

বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন