সর্বশেষ খবরঃ

জম্মু-কাশ্মীরে সন্ত্রাসী হামলায় নিহত ৭ 

জম্মু-কাশ্মীরে সন্ত্রাসী হামলায় নিহত ৭
জম্মু-কাশ্মীরে সন্ত্রাসী হামলায় নিহত ৭

ভারতের জম্মু-কাশ্মীরের গান্দেরবাল জেলায় রোববার ( ২০ অক্টোবর ) রাতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে ছয়জন নির্মাণশ্রমিক এবং একজন চিকিৎসক নিহত হয়েছেন। খবর এনডিটিভির।

প্রতিবেদনে বলা হয়েছে, সন্ত্রাসীরা একটি বেসরকারি কোম্পানির ক্যাম্প হাউজিং কর্মীদের ওপর অতর্কিত গুলি চালায়। ইতোমধ্যে ওই এলাকা ঘিরে রেখেছে পুলিশ ও সেনাবাহিনী। সেইসঙ্গে সন্ত্রাসীদের ধরতে অভিযান শুরু হয়েছে।

জম্মু-কাশ্মীরের সদ্য নির্বাচিত মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ এই হামলাকে নৃশংস ও কাপুরুষোচিত বলে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, এই এলাকায় শ্রমিকেরা একটি গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্পে কাজ করছিলেন। আমি নিরস্ত্র লোকদের ওপর এই হামলার তীব্র নিন্দা জানাই।

জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা বলেছেন, পুলিশ, সেনাবাহিনী এবং নিরাপত্তা বাহিনীকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে। সেইসঙ্গে তিনি জনগণকে আশ্বস্ত করেছেন যে, এই ঘৃণ্য কাজের পেছনে যারা- তারা শাস্তি পাবে।

তবে এই হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি বলে প্রতিবেদনে বলা হয়েছে।

আরো খবর

বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন