সর্বশেষ খবরঃ

ছেলের জন্য দোয়া চাইলেন চিত্রনায়িকা পরীমণি

ছেলের জন্য দোয়া চাইলেন চিত্রনায়িকা পরীমণি
ছবি সংগৃহীত

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি। অভিনয় জীবনের চেয়ে ব্যক্তিগত জীবন নিয়েই বেশি আলোচনায় থাকেন এই অভিনেত্রী।

সিনেমায় জুটি হিসেবে অভিনয় করতে গিয়ে প্রেমে পড়েন ঢাকাই সিনেমার চিত্রনায়ক শরিফুল রাজের। বিয়েও করেছিলেন অভিনেতাকে। যদিও সে বিয়ে টেকেনি। পরীমণি ও শরিফুল রাজের ছেলে সন্তান শাহীম মুহাম্মদ পূণ্য।রোববার ( ১০ আগস্ট) ছিলো পূণ্যের জন্মদিন। ছেলের জন্মদিনে তার মঙ্গলের জন্য দোয়া চাইলেন নায়িকা।


বরাবরই সামাজিক যোগাযোগমাধ্যমে সরব পরীমণি। পেশাগত ও ব্যক্তিগত জীবনে ঘটে যাওয়া প্রায় নানা কিছুই ভক্তদের মাঝে ভাগ করে নেন তিনি। কখনও সুখ, আবার কখনও বা দুঃখও প্রকাশ করেন এই নায়িকা, এবার ছেলের জন্য চাইলেন দোয়া।

এ বছর তিন বছর পূর্ণ করল সেই ছোট্ট পূণ্য। শনিবার দিবাগত রাতে ছেলের জন্মদিন উপলক্ষ্যে পোস্ট দিয়েছেন নায়িকা। লিখেছেন, ‘আজ আমার ছেলের তৃতীয় জন্মদিন। কিভাবে সময় চলে যাচ্ছে বাচ্চা আমার জীবনে আসার পর থেকে আর টেরই পাইনা। এখন শুধু বাঁচতে চাই। শুধুই বাঁচতে চাই ওদের সাথে।’

ছেলের জন্য দোয়া চেয়ে নায়িকা আরও লেখেন,‘আপনাদের ভালোবাসায় দোয়ায় রাখবেন ওদের। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ।’ছেলের জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে পরী লেখেন, ‘হ‍্যাপি বার্থ ডে বাজান। আমার জীবনের ডানা। আই লাভ ইউ।’

তবে শুধু পূণ্যই নয়,পরীর ঘরে রয়েছে আরও এক সন্তান। গত বছর জুন মাসে একটি কন্যা সন্তান দত্তক নেওয়ার মাধ্যমে দুই সন্তানের দায়িত্ব পালন শুরু করেন পরীমণি। ৬ দিন বয়সি সেই কন্যা শিশুটিকে দত্তক নিয়েছিলেন,নাম রেখেছিলেন সাফিরা সুলতানা প্রিয়ম।

বর্তমানে সিঙ্গেল মাদার হিসেবে দায়িত্ব পালন করছেন পরীমণি। তাদের সন্তান শাহীম মুহাম্মদ পুণ্য জন্ম নেওয়ার এক বছর পর বিচ্ছেদের পথে হাঁটেন রাজ-পরীমণি। এরপর পরী সন্তানদের দেখভাল করলেও রাজ ব্যস্ত হয়ে পড়েন তার অভিনয় জীবন নিয়ে।

আরো খবর

ঈদ ছুটিতেও নড়াইলের মা ও শিশু কেন্দ্রে মিলেছে স্বাস্থ্যসেবা
ঈদ ছুটিতেও নড়াইলের মা ও শিশু কেন্দ্রে মিলেছে স্বাস্থ্যসেবা
খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৫ দোকান পুড়ে ছাই
খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৫ দোকান পুড়ে ছাই
শ্যামনগরে মৎষ্য ঘের দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ
শ্যামনগরে মৎষ্য ঘের দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ
মনিরামপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত
মনিরামপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত
স্বাধীনতা দিবসে শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধা নিবেদন
শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধা নিবেদন
তেরখাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
তেরখাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার শেষে প্রাণহানি ১৮
পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার শেষে প্রাণহানি ১৮
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন