সর্বশেষ খবরঃ

চৌগাছায় বাল্যবিবাহ বন্ধ ও জরিমানা

চৌগাছায় বাল্যবিবাহ বন্ধ ও জরিমানা
চৌগাছায় বাল্যবিবাহ বন্ধ ও জরিমানা

যশোর প্রতিনিধি :: যশোরের চৌগাছায় ৭ম শ্রেণি পড়ুয়া ছাত্রীর ( ১৩) বাল্যবিবাহ বন্ধসহ কনের বাবাকে ১০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছেন উপজেলা সহকারী কমিশনার ( ভূমি ) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গুঞ্জন বিশ্বাস।

শুক্রবার ( ১১ আগস্ট )দুপরে চৌগাছা পৌরসভার ৬নম্বর ওয়ার্ডের বাকপাড়া গ্রামে বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হয়ে ভ্রাম্যমান আদলত পরিচালনা করে এ অর্থদন্ড দেন।

আদা গোপনে সংবাদের ভিত্তিতে সহকারী কমিশনার গুঞ্জন বিশ্বাসের নেতৃত্বে ওই বাড়িতে অভিযান চালানো হয়।এসময় চৌগাছা থানার উপ-পরিদর্শক (এসআই ) রনিসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযানকালে মেয়ে ও তার অভিভাবককে জিজ্ঞাসাবাদ এবং মেয়েটির জন্মনিবন্ধনপত্র থেকে দেখা যায়,সে পৌর এলকার একটি মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণির শিক্ষার্থী। বয়স ১৩ বছর। পরে মেয়েটির অভিভাবকদের কাছ থেকে মুচলেকা নিয়ে বিয়ে বন্ধ করা হয় এবং কনের বাবার কাছ থেকে বাল্যবিয়ে আয়োজনের অপরাধে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাস বলেন, ৭ম শ্রেণির ওই ছাত্রীর বাল্যবিয়ে আয়োজনের অপরাধে মেয়ের বাবার কাছ থেকে বাল্যবিবাহ নিরোধ আইন-২০১৭ এর ৮ ধারয় ১০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

আরো খবর

ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
 মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন