সর্বশেষ খবরঃ

চোরাকারবারী ধরতে গিয়ে বেনাপোল সীমান্তে বিজিবি সদস্য নিহত

চোরাকারবারী ধরতে গিয়ে বেনাপোল সীমান্তে বিজিবি সদস্য নিহত
চোরাকারবারী ধরতে গিয়ে বেনাপোল সীমান্তে বিজিবি সদস্য নিহত

বেনাপোল প্রতিনিধি :: যশোরের বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী সীমান্তে চোরাকারবারীদের ধাওয়া করতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা লেগে মোজাম্মেল হোসেন ( ৩৮) নামে ১ বিজিবি সদস্য নিহত হয়েছে।

এ ঘটনায় দেলোয়ার হোসেন নামে বিজিবির হাবিলদার গুরুতর আহত হয়েছে। আহত বিজিবি সদস্যকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা দুজনই খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল পুটখালী ক্যাম্পের সদস্য।নিহতের বাড়ি ঝিনাইদহের কোটচাঁদপুর গ্রামে।

মঙ্গলবার ( ১১ মার্চ ) রাত ৮ টার দিকে পুটখালী সীমান্তের পুটখালী টু বারোপোতা সড়কে এ দূর্ঘটনা ঘটে বলে পুটখালী বিওপি সূত্র নিশ্চিত করেন।

খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের পুটখালী ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার মুন্সি সলিমুল্লাহ্ জানান,গোয়েন্দা সুত্রে খবর পেয়ে রাত ৮টার দিকে একদল চোরাচালানী পুটখালী সীমান্ত থেকে মালামাল নিয়ে বারোপোতা বাজারের দিকে যাওয়ার সময় বিজিবির নিয়মিত টহলদলের সদস্যরা মোটরসাইকেল যোগে চোরাচালানীদের ধাওয়া করে।

মোটরসাইকেলের দ্রুত গতির কারণে রাস্তার পাশে কালভাটের সাথে ধাক্কা লেগে দুই বিজিবি সদস্য আহত হয়।তাদেরকে উদ্ধার করে শার্শা উপজেলা কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক বিজিবি সদস্য মোজাম্মেলকে মৃত ঘোষণা করেন।

আরো খবর

বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন