সর্বশেষ খবরঃ

চুয়াডাঙ্গায় মাইক্রোবাসের ধাক্কায় পল্লী বিদ্যুতের কর্মকর্তা নিহত

চুয়াডাঙ্গায় মাইক্রোবাসের ধাক্কায় পল্লী বিদ্যুতের কর্মকর্তা নিহত
প্রতিকী ছবি

চুয়াডাঙ্গায় মাইক্রোবাসের ধাক্কায় জয়ন্ত দাস (৫৫) নামে পল্লী বিদ্যুতের মিটার রিডার কাম ম্যানেজার নিহত হয়েছেন।নিহত জয়ন্ত দাস বাগেরহাট সদর উপজেলার করোরি গ্রামের কৃষ্ণ দাসের ছেলে।

সোমবার ( ৫ জুন ) সন্ধ্যা ৬ টায় সদর উপজেলার আলুকদিয়া জ্যোতি ফ্লাওয়ার মিলের সামনে ঘটনাটি ঘটে।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ ( ওসি ) মাহব্বুর রহমান জানান, ঘটনার সময় পল্লী বিদ্যুৎ সমিতির চুয়াডাঙ্গা জোনাল অফিসের মিটার রিডার কাম ম্যানেজার জয়ন্ত দাস রাস্তা পার হচ্ছিলেন। এ সময় মেহেরপুর থেকে চুয়াডাঙ্গাগামী একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়।

স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সদর হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে তিনি আরো জানান।

আরো খবর

গৌরীপুরে চাকরি মেলা অনুষ্ঠিত
গৌরীপুরে চাকরি মেলা অনুষ্ঠিত
নিখোঁজের ৬ দিন পর মনোজ পাইকের মরদেহ উদ্ধার
নিখোঁজের ৬ দিন পর মনোজ পাইকের মরদেহ উদ্ধার
রিভারাইন বিজিবি’র অভিযানে এয়ারগান ও গুলি উদ্ধার
রিভারাইন বিজিবি’র অভিযানে এয়ারগান ও গুলি উদ্ধার
খাগড়াছড়িতে ইসলামী ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ
খাগড়াছড়িতে ইসলামী ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ
ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠা বার্ষিকীতে বেনাপোলে স্বাগত র‌্যালী
ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠা বার্ষিকীতে বেনাপোলে স্বাগত র‌্যালী
তেরখাদায় নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত পিজাইডিং অফিসাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
তেরখাদায় নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত পিজাইডিং অফিসাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান