সর্বশেষ খবরঃ

চীনা ভ্রমণকারীদের জন্য যুক্তরাষ্ট্রে কোভিড টেস্ট বাধ্যতামূলক

চীনা ভ্রমণকারীদের জন্য যুক্তরাষ্ট্রে কোভিড টেস্ট বাধ্যতামূলক
চীনা ভ্রমণকারীদের জন্য যুক্তরাষ্ট্রে কোভিড টেস্ট বাধ্যতামূলক

চীন করোনাভাইরাস দমনের জন্য আরোপিত কঠোর বিধি-নিষেধ প্রত্যাহার করার কথা ঘোষণা করার প্রেক্ষাপটে চীন থেকে যুক্তরাষ্ট্রে যাওয়া লোকদের কোভিড-১৯ পরীক্ষার প্রয়োজন হবে। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন।

মার্কিন কর্মকর্তারা বুধবার জানিয়েছেন, ৫ জানুয়ারি থেকে চালু নতুন নীতি চীন, হংকং বা ম্যাকাউ থেকে আসা দুই বছরের বেশি বয়সী সব বিমানযাত্রীর জন্য প্রযোজ্য হবে। একজন স্বাস্থ্য কর্মকর্তা জানান, রওনা হওয়ার দুই দিনের চেয়ে বেশি আগে হতে পারবে না পরীক্ষা।

তিনি বলেন, বিমানযাত্রার ১০ দিনের বেশি আগে পজিটিভ হওয়া ভ্রমণকারীদের জন্য নেগেটিভ টেস্ট রেজাল্টসহ সুস্থতার প্রমাণপত্র প্রদর্শন করতে হবে।

বেইজিং সোমবার জানায়, তারা ৮ জানুয়ারি থেকে বিদেশগামীদের জন্য বাধ্যতামূলক কোভিড কোয়ারেন্টাইন বাতিল করছে। এর ফলে চীনাদের মধ্যে দ্রুত বিদেশ যাওয়ার প্রবণতা দেখা গেছে।

চীন কঠোর ভাইরাসবিরোধী নিয়ন্ত্রণ শিথিল করার পর দেশটিতে কোভিড-১৯ ব্যাপকভাবে বাড়ছে। তথাকথিত ‘জিরো কোভিড’ নীতির মধ্যে ছিল লকডাউন ও ব্যাপক পরীক্ষা। এর ফলে করোনার বিস্তার হ্রাস পেলেও লোকজনের মধ্যে হতাশা দেখা দেয় এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি হ্রাস পায়।

চীন থেকে আসা যাত্রীদের ওপর ভ্রমণ নিয়ন্ত্রণ আরোপ করেছে ভারত, ইতালি, জাপান, মালয়েশিয়া ও তাইওয়ানও।

সূত্র : আল জাজিরা

আরো খবর

বেনাপোলে বিজিবির অভিযানে বিষ্ফোরক দ্রব্য উদ্ধার
বেনাপোলে বিজিবির অভিযানে বিষ্ফোরক দ্রব্য উদ্ধার
কাশিয়ানীতে আদালতের নির্দেশ উপেক্ষা করে জমি দখল
কাশিয়ানীতে আদালতের নির্দেশ উপেক্ষা করে জমি দখল
শ্যামনগরে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ
শ্যামনগরে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ
শার্শায় এস এ পরিবহনের কার্ভাডভ্যান হতে বিপুল পরিমান চোরাচালানী পণ্য উদ্ধার
শার্শায় এস এ পরিবহনের কার্ভাডভ্যান হতে বিপুল পরিমান চোরাচালানী পণ্য উদ্ধার
বেনাপোলে রাস্তা দখল করে ভবন নির্মাণ ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
বেনাপোলে রাস্তা দখল করে ভবন নির্মাণ ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
তেলের আশায় শার্শার তেল পাম্প গুলোতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন
তেলের আশায় শার্শার তেল পাম্প গুলোতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন
খাগড়াছড়িতে অবৈধ তেল মজুদের বিরুদ্ধে অভিযান
খাগড়াছড়িতে অবৈধ তেল মজুদের বিরুদ্ধে অভিযান
গোপালগঞ্জ মেডিকেল এলাকায় অবৈধ দোকান ঘরে জন  দুর্ভোগ চরমে
গোপালগঞ্জ মেডিকেল এলাকায় অবৈধ দোকান ঘরে জন দুর্ভোগ চরমে