সর্বশেষ খবরঃ

চাকরির সুযোগ রয়েছে নৌবাহিনীতে

চাকরির সুযোগ রয়েছে নৌবাহিনীতে
চাকরির সুযোগ রয়েছে নৌবাহিনীতে

নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ নৌবাহিনী। ২০২৫এ অফিসার ক্যাডেট ব্যাচে জনবল নিয়োগ দেবে নৌবাহিনী। অফিসার ক্যাডেট হিসেবে নৌবাহিনীতে যোগ দিয়ে ক্যারিয়ার গড়া যাবে যুদ্ধ জাহাজের ক্যাপ্টেন,এয়ারক্রাফট পাইলট, নৌকমান্ডো ও সাবমেরিনার হিসেবে।

অফিসার ক্যাডেট ব্যাচে পুরুষ, নারী- উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের জন্য যেসব যোগ্যতা থাকতে হবে-

১ জানুয়ারি ২০২৫ তারিখে বয়স হতে হবে সাড়ে ১৬ বছর থেকে ২১ বছরের মধ্যে। তবে সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে তা ১৮ থেকে ২৩ বছর।

পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে শারীরিক উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি,ওজন ৫০ কেজি, বুকের মাপ স্বাভাবিক ৩০ ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় ৩২ ইঞ্চি। নারী প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি, ওজন ৪৭ কেজি, বুকের মাপ স্বাভাবিক ২৮ ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় ৩০ ইঞ্চি।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক/ সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগে যেকোনো একটিতে ন্যূনতম জিপিএ ৫.০০ অপরটিকে ন্যূনতম জিপিএ ৪.৫০ পেয়ে উত্তীর্ণ। উভয় পরীক্ষায় গণিত ও পদার্থবিজ্ঞান বিষয় থাকতে হবে।

ইংরেজি মাধ্যমের প্রার্থীদের ‘ও’ লেভেলে ৬টি বিষয়ের মধ্যে অন্তত ৩টিতে ‘এ’ গ্রেড ও ৩টিতে ‘বি’ গ্রেড থাকতে হবে। ‘এ’ লেভেলে ন্যূনতম ২টি বিষয়ে ‘বি’ গ্রেড পেয়ে উত্তীর্ণ হতে হবে। ‘ও’ লেভেল এবং ‘এ’ লেভেল উভয় পরীক্ষায় পদার্থবিজ্ঞান ও গণিত বিষয় থাকতে হবে।

২০২৪ সালের এইচএসসি/ সমমান পরীক্ষার্থীরাও আবেদন করতে পারবেন। নারী ও পুরুষ উভয় প্রার্থীদেরই অবিবাহিত হতে হবে।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রাথীদের https://joinnavy.navy.mil.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন ফি ৭০০ টাকা। অনলাইনে আবেদনের শেষ তারিখ ৩১ মার্চ, ২০২৪।

আরো খবর

বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন