সর্বশেষ খবরঃ

চাকরির সুযোগ রয়েছে নৌবাহিনীতে

চাকরির সুযোগ রয়েছে নৌবাহিনীতে
চাকরির সুযোগ রয়েছে নৌবাহিনীতে

বাংলাদেশ নৌবাহিনী ২০২৪-এ ব্যাচে নাবিক, মহিলা নাবিক ও এমওডিসি (নৌ ) পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিভিন্ন শাখায় আবেদনের জন্য জেনে নিন বিস্তারিত।আবেদনের শেষ তারিখ ১২ অক্টোবর ২০২৩।

শাখার নাম ও শিক্ষাগত যোগ্যতা

ডিই/ইউসি ( সিম্যান, কমিউনিকেশন ও টেকনিক্যাল ) ( পুরুষ ): এসএসসি/সমমান ( মাদ্রাসা ও ভোকেশনাল ) পাস। বিজ্ঞান বিভাগে জিপিএ নূন্যতম ৩.৫০ থাকতে হবে। এসএসসি পরীক্ষায় উচ্চতর গণিতধারী প্রার্থী এবং বিএন ডকইয়ার্ড কো-অপারেটিভ সোসাইটি টেকনিক্যাল ইনস্টিটিউট থেকে ন্যূনতম ‘এ’ গ্রেড প্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

মেডিকেল ( পুরুষ ও মহিলা ): জীববিজ্ঞানসহ এসএসসি/সমমান পাস। জিপিএ নূন্যতম ৩.৫০ থাকতে হবে।

পেট্রোলম্যান, কুক, স্টুয়ার্ড ও এমওডিসি ( নৌ ) ( পুরুষ ),রাইটার ও স্টোর ( পুরুষ ও মহিলা ): পেট্রোলম্যান, রাইটার, স্টোর ও এমওডিসি ( নৌ ) এর ক্ষেত্রে নূন্যতম জিপিএ ৩.৫০ সহ এসএসসি/সমমান ( মাদ্রাসা ও ভোকেশনাল ) পাস। কুক ও স্টুয়ার্ড এর ক্ষেত্রে নূন্যতম জিপিএ ২.৫০ সহ এসএসসি/সমমান ( মাদ্রাসা ও ভোকেশনাল ) পাস।

টোপাস: অষ্টম শ্রেণি পাস।
শারীরিক যোগ্যত-

সিম্যান ( পুরুষ ) এবং এমওডিসি ( নৌ ) ( পুরুষ ) শাখার জন্য প্রার্থীর শারীরিক উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চি হতে হবে। এ ছাড়া পেট্রলম্যান ( পুরুষ ) শাখার জন্য উচ্চতা পাঁচ ফুট আট ইঞ্চি হতে হবে। অন্যান্য শাখার ( কমিউনিকেশন, টেকনিক্যাল, মেডিকেল, রাইটার, স্টোর, কুক, স্টুয়ার্ড ও টোপাস ) জন্য পুরুষ প্রার্থীর উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি ও নারী প্রার্থীর উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চি হতে হবে।

সকল শাখার পুরুষ প্রার্থীর বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় ৩২ ইঞ্চি এবং নারী প্রার্থীর বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ২৮ ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় ৩০ ইঞ্চি। এছাড়া দৃষ্টিশক্তি ৬/৬ থাকতে হবে। বয়স ও উচ্চতা অনুযায়ী ওজন হতে হবে।

অন্যান্য যোগ্যতা-

প্রার্থীর বয়স: ১ জানুয়ারি ২০২৪ তারিখে নাবিক ও মহিলা নাবিক- ১৭ থেকে ২০ বছর; এমওডিসি (নৌ)- ১৭ থেকে ২২ বছর। পদগুলোতে আবেদনের জন্য শুধু অবিবাহিত প্রার্থীরাই গ্রহণযোগ্য। এ ছাড়া আবেদনকারীদের সাঁতার জানতে হবে।

আবেদনের নিয়ম-

আগ্রহী প্রার্থীদের অনলাইনে বাংলাদেশ নৌবাহিনীর ওয়েবসাইটের https://joinnavy.navy.mil.bd মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন ফি ২০০ টাকা। আবেদনের শেষ তারিখ ১২ অক্টোবর ২০২৩।

আবেদনের পর প্রয়োজনীয় কাগজপত্রসহ নিজ জেলার ভর্তি কেন্দ্রে নির্ধারিত তারিখে উপস্থিত থাকতে হবে।

আরো খবর

বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন