সর্বশেষ খবরঃ

চাকরির সুযোগ রয়েছে এসবিএসি ব্যাংকে

চাকরির সুযোগ রয়েছে এসবিএসি ব্যাংকে
চাকরির সুযোগ রয়েছে এসবিএসি ব্যাংকে

সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি ) ব্যাংক পিএলসি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। ‘ট্রেইনি জুনিয়র অফিসার’ পদে কর্মী নিয়োগ দেবে ব্যাংকটি। পুরুষ ও নারী- উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের শেষ সময়: ৩১ মার্চ ২০২৪।

পদের নাম: ট্রেইনি জুনিয়র অফিসার। পদ সংখ্যা: অনির্ধারিত। কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থান। বয়স: ৩১ মার্চ ২০২৪ তারিখে সর্বোচ্চ ৩০ বছর, তবে মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩২ বছর।

যোগ্যতা: এমবিএ/এমবিএম/স্নাতকোত্তর/চার বছর মেয়াদি স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। বিশেষ করে অর্থনীতি, পরিসংখ্যান, ম্যাথমেটিকস, আইন, সিএসই, ইইই, পদার্থবিজ্ঞান, ইংরেজি ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনে অন্তত একটি পরীক্ষায় প্রথম বিভাগ/শ্রেণি বা সমমানের জিপিএ/সিজিপিএ থাকতে হবে।

কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ/শ্রেণি বা সমমানের জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য নয়। ইতিবাচক মানসিকতার হতে হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানাসহ কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় যোগাযোগে সাবলীল হতে হবে। অভিজ্ঞতার প্রয়োজন নেই।

বেতন ও সুযোগ-সুবিধা: প্রবেশনকালে ট্রেইনি জুনিয়র অফিসারের মাসিক বেতন ৩৫,০০০ টাকা। প্রবেশনকাল শেষে জুনিয়র অফিসার হিসেবে চাকরি স্থায়ী হলে মাসিক বেতন হবে ৪৬,৯৩৩ টাকা।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীদের এসবিএসি ব্যাংকের ক্যারিয়ার-সংক্রান্ত ওয়েবসাইটের www.sbacbank.com/career মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের শেষ সময়: ৩১ মার্চ ২০২৪।

আরো খবর

গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
অপরিকল্পিত ড্রেন নির্মাণের প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন
অপরিকল্পিত ড্রেন নির্মাণের প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন