সর্বশেষ খবরঃ

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের মনোনয়নপত্র নিলেন বিএনপির প্রার্থী হারুন অর রশীদ

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের মনোনয়নপত্র নিলেন বিএনপির প্রার্থী হারুন অর রশীদ
চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের মনোনয়নপত্র নিলেন বিএনপির প্রার্থী হারুন অর রশীদ

মাহিদুল ইসলাম ফরহাদ ( চাঁপাইনবাবগঞ্জ )জেলা প্রতিনিধি :: চাঁপাইনবাবগঞ্জ-৩ ( সদর ) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী হারুন অর রশীদ মনোনয়নপত্র উত্তোলন করেছেন।

বৃহস্পতিবার ( ১৮ ডিসেম্বর ) দুপুর ১২ ঘটিকায় জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থিত রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোঃ শাহাদাত হোসেন মাসুদ কাছ থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেন বিএনপি চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের পদপ্রার্থী হারুন অর রশীদ ।

এসময় তার সফর সঙ্গী হিসেবে ছিলেন বিএনপির নেতা ও সদর উপজেলার সাবেক চেয়ারম্যান মোঃ তসিকুল ইসলাম,বিএনপির নেতা ও সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম,জেলা যুবদলের আহবায়ক তবিউল ইসলাম তারিফ, বিএনপির নেতা এ্যাডভোকেট রবিউল ইসলাম দোলন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর মোঃ আব্দুল বারেক, জেলা সেচ্ছাসেবকের আহবায়ক সোহেল ও রানিহাটি ইউনিয়নের চেয়ারম্যান রহমত আলী প্রমুখ।

এছাড়াও বিএনপির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মনোনয়নপত্র উত্তোলনের পর হারুন অর রশীদ সাংবাদিকদের জানান, তিনি চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সার্বিক উন্নয়ন, সুশাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে নির্বাচনে অংশগ্রহণ করতে আগ্রহী। জনগণের সমর্থন পেলে এলাকার শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের উন্নয়নে কাজ করার অঙ্গীকার করেন তিনি।

উল্লেখ্য, নির্বাচনকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলের কার্যক্রম শুরু করেছেন, ফলে নির্বাচনী মাঠে ধীরে ধীরে সরব হয়ে উঠছে রাজনৈতিক অঙ্গন।

আরো খবর

রামিসসহ নারী ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল 
রামিসসহ নারী ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল 
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল নেতাসহ ৮ জনের নামে মামলা
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল নেতাসহ ৮ জনের নামে মামলা
শার্শায় ধর্ষণ মামলায় পলাতক শ্বশুর গ্রেফতার
শার্শায় ধর্ষণ মামলায় পলাতক শ্বশুর গ্রেফতার
হাবিপ্রবিতে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে  শিক্ষকসহ আহত-৩
হাবিপ্রবিতে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে  শিক্ষকসহ আহত-৩
আত্মসমর্পণকারীদের পুনর্বাসনের সুযোগ দেওয়া হবেঃকোস্ট গার্ড
আত্মসমর্পণকারীদের পুনর্বাসনের সুযোগ দেওয়া হবেঃকোস্ট গার্ড
দুই নারীর কাঁধে এখন কেশবপুরের প্রশাসন ও নিরাপত্তা
দুই নারীর কাঁধে এখন কেশবপুরের প্রশাসন ও নিরাপত্তা
বিএনএসবি চক্ষু হাসপাতালে দালালের দৌরাত্ব বৃদ্ধিতে ভোগান্তিতে রুগী
বিএনএসবি চক্ষু হাসপাতালে দালালের দৌরাত্ব বৃদ্ধিতে ভোগান্তিতে রুগী
সাগর হত্যাকাণ্ডের বিচার ও জড়িতদের গ্রেফতার দাবিতে মানববন্ধন
সাগর হত্যাকাণ্ডের বিচার ও জড়িতদের গ্রেফতার দাবিতে মানববন্ধন