সর্বশেষ খবরঃ

চাঁদপুরে কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাঁদপুরে কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
প্রতিকী ছবি

স্টাফ রিপোর্টার :: চাঁদপুরে ৯৯৯ এ কল পেয়ে ঘরের দরজা ভেঙে সুমাইয়া আক্তার নামে এক কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার রাতে শহরের নাজিরপাড়া এলাকার ইউসুফ ভিলার চতুর্থ তলার ভাড়া বাসার দরজা ভেঙে মরদেহটি উদ্ধার করা হয়।

সুমাইয়া আক্তার ছিলেন বিবাহিত। তিনি চাঁদপুর সদর উপজেলার তরপুচন্ডী ইউনিয়নের কাঠেরপুল এলাকার নিপু কাজীর স্ত্রী। একই সাথে শহরের পুরান বাজার ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন।

সুমাইয়ার পরিবারের অভিযোগ, সুমাইয়া তার চার বান্ধবীর সঙ্গে নাজিরপাড়ায় ফ্লাট বাসা ভাড়া নিয়ে থেকে পড়াশোনা করতেন। ঈদে সবাই বাড়িতে যান। দুই দিন আগে শ্বশুরবাড়িতে গিয়ে শাশুড়ির সঙ্গে ঝগড়া হলে তিনি নাজিরপাড়ায় ভাড়া বাসায় এসে অভিমান করে দরজা আটকে ফ্যানের সঙ্গে রশি লাগিয়ে আত্মহত্যা করেন।

ঘটনার পর বাড়ির মালিক সুমাইয়াদের ফ্ল্যাট থেকে দুর্গন্ধ পেলে ট্রিপল নাইনে ফোন করে পুলিশকে জানান। এরপর চাঁদপুর সদর মডেল থানা থেকে পুলিশ এসে দরজা ভেঙে সুমাইয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

জানা যায়, দুই বছর আগে চাঁদপুর সদর উপজেলার তরপুচন্ডী ইউনিয়নের কাঠেরপুল এলাকার শাহজাহান কাজীর ছেলে নিপু কাজীর সঙ্গে সুমাইয়া আক্তারের বিয়ে হয়। দীর্ঘদিন ধরে শাশুড়ির সঙ্গে তার বাকবিতণ্ডা ও ঝগড়া বিবাদ চলছিল।

চাঁদপুর মডেল থানার ইন্সপেক্টর তদন্ত আব্দুর রাজ্জাক মীর জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট না আসা পর্যন্ত কিছু বলা যাবে না।

আরো খবর

টানা তিন জয় দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপের নকআউট নিশ্চিত করলো আর্জেন্টিনা
টানা তিন জয় দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপের নকআউট নিশ্চিত করলো আর্জেন্টিনা
খাগড়াছড়িতে ট্রাইকো-কম্পোস্ট প্রযুক্তি ও টেকসই চাষাবাদ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত
খাগড়াছড়িতে ট্রাইকো-কম্পোস্ট প্রযুক্তি ও টেকসই চাষাবাদ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত
প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান