সর্বশেষ খবরঃ

ঘুরতে গিয়ে সুন্দরবনের গহীনে হারানো ১০ পর্যটক উদ্ধার

ঘুরতে গিয়ে সুন্দরবনের গহীনে হারানো ১০ পর্যটক উদ্ধার
উদ্ধার হওয়া পর্যটকদের ছবি

স্টাফ রিপোর্টার ::সাতক্ষীরার সুন্দরবনের গহীনে খালে হারিয়ে যাওয়া ১০ পর্যটক ৫ ঘণ্টার শ্বাসরুদ্ধকর অভিযানে উদ্ধার হয়েছে। সুস্থ অবস্থায় শুক্রবার ( ১৭ ফেব্রুয়ারি ) রাত ১০টায় তাদেরকে উদ্ধার করা হয়।শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও ) মোহাম্মদ আক্তার হোসেন উদ্ধার হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

ইউএনও বলেন, শুক্রবার সকালে যশোরের শার্শা উপজেলার পুটখালী ও বারিপোতা থেকে আসা ১০ জন পর্যটক ট্রলারযোগে সুন্দরবনের কলাগাছিয়া ইকো-ট্যুরিজম সেন্টারে যায়।

বিকালে ফেরার পথে ভুলে সুন্দরবন গহীনে খালের মধ্যে হারিয়ে যায়। এক পর্যায়ে পথ খুঁজে পেতে ঘুরতে ঘুরতে ট্রলারের তেলও ফুরিয়ে যায়। এসময় পর্যটকেরা আতঙ্কিত হয়ে শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসারের কাছে মোবাইল ফোনে বিষয়টি অবগত করেন।

ইউএনও আরও বলেন, মোবাইল ফোনে তাদের কথা শুনে তাৎক্ষণিক উপজেলা প্রশাসন, বনবিভাগ, পুলিশের সমন্বয়ে একটি ৬টি আলাদা ট্রলারযোগে সুন্দরবনের ভেতরে প্রবেশ করে তাদেরকে খুঁজতে থাকে। প্রায় ৫ ঘণ্টার শ্বাসরুদ্ধকর অভিযানের পর তাদের সবাইকে সুস্থ অবস্থায় রাত ১০ টায় উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া পর্যটকরা উপজেলা প্রশাসনসহ উদ্ধারের কাজে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আরো খবর

নেই ক্লিনিকের অনুমোদন তবুও চলছে অপারেশন! স্বাস্থ্য ঝুঁকিতে রোগীরা
নেই ক্লিনিকের অনুমোদন তবুও চলছে অপারেশন! স্বাস্থ্য ঝুঁকিতে রোগীরা
জামায়াতে ইসলামীর সঙ্গে ঐক্য সরকার গঠন করবে না বিএনপি
জামায়াতে ইসলামীর সঙ্গে ঐক্য সরকার গঠন করবে না বিএনপি
গৌরীপুরে চাকরি মেলা অনুষ্ঠিত
গৌরীপুরে চাকরি মেলা অনুষ্ঠিত
নিখোঁজের ৬ দিন পর মনোজ পাইকের মরদেহ উদ্ধার
নিখোঁজের ৬ দিন পর মনোজ পাইকের মরদেহ উদ্ধার
রিভারাইন বিজিবি’র অভিযানে এয়ারগান ও গুলি উদ্ধার
রিভারাইন বিজিবি’র অভিযানে এয়ারগান ও গুলি উদ্ধার
খাগড়াছড়িতে ইসলামী ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ
খাগড়াছড়িতে ইসলামী ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ
ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠা বার্ষিকীতে বেনাপোলে স্বাগত র‌্যালী
ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠা বার্ষিকীতে বেনাপোলে স্বাগত র‌্যালী
তেরখাদায় নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত পিজাইডিং অফিসাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
তেরখাদায় নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত পিজাইডিং অফিসাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত