সর্বশেষ খবরঃ

গ্রুপ থিয়েটার উৎসবে নাটক “ফায়ার ” মঞ্চস্থ

গ্রুপ থিয়েটার উৎসবে নাটক "ফায়ার " মঞ্চস্থ
গ্রুপ থিয়েটার উৎসবে নাটক "ফায়ার " মঞ্চস্থ

স ম জিয়াউর রহমান:: ‘মানবিক চেতনায় মুখর হোক আমাদের মঞ্চ’ শিরোনামে জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রামে ‘চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরাম আয়োজিত ১২ দিন ব্যাপী গ্রুপ থিয়েটার উৎসব’২৫ এর ৬ষ্ঠ দিন আজ ১৯ নভেম্বর’২৫ মঙ্গলবার মূল মিলনায়তনে ছিলো ‘ফায়ার’।

সুমন টিংকু রচিত শামসুল কবীর লিটন নির্দেশিত নাটকটিতে দেখা যায় একজন নারী, আপোষহীন, অকুতোভয়, আদর্শের প্রতি সীমাহীন এবং দ্বিধাহীন আনুগত্য নিয়ে কীভাবে জোটবদ্ধ অশুভ শক্তির মুখোমুখি দাঁড়িয়ে যান।

অবিচল সংগ্রামের আগুনপথে সেই নারী কী কী বলিদানের বিনিময়েও নি:শঙ্কচিত্তে তাকায় সত‍্যের দিকে, তারও আখ্যান ‘ফায়ার’।

অভিনয়ে অংশ নেন শামসুল কবীর লিটন, রহিমা খাতুন লুনা ও সুমন টিংকু। সন্ধ্যে ৬টায় নাট্যকর্মী গৌরি নন্দিতার সঞ্চালনায় অনিরুদ্ধ মুক্তমঞ্চে যন্ত্রসঙ্গীত পরিবেশন করে সুরধ্বনী মিউজিক একাডেমি।

মূকাভিনয় “ওয়ান ওয়ে” পরিবেশন করে “প্যান্টোমাইম মুভমেন্ট ” ও নৃত্যনাট্য” প্রকৃতির মায়াজাল পরিবেশন করবে নৃত্যভূমি। নৃত্য পরিচালনায় জাকির তমাল।

আজ ২০ নভেম্বর’২৫ সন্ধ্যে ৭ টায় মূল মিলনায়তনে “ফায়ার নাটকটি আবারও মঞ্চস্থ হবে।সন্ধ্যে ৬ টায় দলীয় নৃত্য পরিবেশন করবে কৃত্তিকা নৃত্যালয় ও স্কুল অব অরিয়েন্টাল ড্যান্স।

আরো খবর

বেনাপোল কাস্টমস হাউসের দুই কর্মকর্তা ক্লোজড!নেপথ্য শুল্ক ফাঁকিতে সহায়তা
বেনাপোল কাস্টমস হাউসের দুই কর্মকর্তা ক্লোজড!নেপথ্য শুল্ক ফাঁকিতে সহায়তা
ঝিনাইদহে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
ঝিনাইদহে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
কক্সবাজারে সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার-২২
কক্সবাজারে সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার-২২
বিচ্ছেদের ইঙ্গিত দিলেন টলিউডের নির্মাতা সৃজিত
বিচ্ছেদের ইঙ্গিত দিলেন টলিউডের নির্মাতা সৃজিত
মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে নড়াইলে শিক্ষক গ্রেফতার
মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে নড়াইলে শিক্ষক গ্রেফতার 
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র-গুলিসহ আরসা সদস্য গ্রেপ্তার
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র-গুলিসহ আরসা সদস্য গ্রেপ্তার
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লংমার্চের সমাবেশ শুরু
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লংমার্চের সমাবেশ শুরু
দিনাজপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন
দিনাজপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন