সর্বশেষ খবরঃ

গৌরবের পতাকা উড়াতে বেনাপোল সীমান্তে সুউচ্চ ফ্ল্যাগ স্ট্যান্ড স্থাপন

গৌরবের পতাকা উড়াতে বেনাপোল সীমান্তে সুউচ্চ ফ্ল্যাগ স্ট্যান্ড স্থাপন
গৌরবের পতাকা উড়াতে বেনাপোল সীমান্তে সুউচ্চ ফ্ল্যাগ স্ট্যান্ড স্থাপন

মাহমুদুল হাসান

বাংলাদেশের লাল সবুজের গৌরবের পতাকা উড়াতে যশোরের বেনাপোল সীমান্তের শূণ্য রেখায় স্থাপিত হয়েছে ১৩০ ফিট উচ্চতার সুউচ্চ ফ্ল্যাগ স্ট্যান্ড। এটিই দেশের সর্বোচ্চ উচ্চতার ফ্ল্যাগ স্ট্যান্ড হয়ে বিজয় নিশান উড়িয়ে আকাশ ছুঁতে যাচ্ছে।

শুক্রবার ( ৩ এপ্রিল) বিকালে বেনাপোল চেকপোস্ট এলাকার জিরো পয়েন্ট বা বাংলাদেশ সীমানার শূণ্য রেখায় সুউচ্চ ফ্ল্যাগ স্ট্যান্ডটি স্থাপন করা হয়। এসময় এলাকাবাসীর উপচে পড়া ভীড় লক্ষ্যনীয় ছিলো। ১৩০ ফুট উচ্চতার ফ্ল্যাগ স্ট্যান্ডটি বেনাপোল সীমান্তে বসবাসরত মানুষের এক আবেগ। গৌরব আর আত্নমর্যদার প্রতীক হিসাবে দৃশ্যমান হয়েছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীদের মতে,বেনাপোল বন্দর হতে ক্রেন সহায়তা নিয়ে দীর্ঘ কয়েকঘন্টার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে বেনাপোল পৌরসভার তত্ত্বাবাধনে ফ্ল্যাগ স্ট্যান্ডটি স্থাপন করা হয়েছে। ফ্ল্যাগ স্ট্যান্ডটি উদ্বোধনের পর হতেই দিনের আলোয় পত পত করে সর্বোচ্চ উচ্চতায় উড়বে বাঙ্গালীর অহংকার লাল সবুজের পতাকা।

বেনাপোল পৌরসভা সূত্রে জানা যায়,পৌরসভার উদ্যোগে প্রায় ১৫লাখ টাকা ব্যায়ে নির্মিত হয়েছে ফ্ল্যাগ স্ট্যান্ডটি। আধুনিক প্রযুক্তির মাধ্যমে এখানে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। অপরদিকে বেনাপোল সীমান্তের বীপরীতে ভারতের প্রেট্টাপোল সীমান্তে ২০১৭সালে ভারতীয় বিএসএফের উদ্যেগে স্থাপিত ১০০ফুট উচ্চতার ফ্ল্যাগ স্ট্যান্ডটি দীর্ঘ বৎসর ধরেই সীমান্ত এলাকায় দৃশ্যমান রয়েছে।

আরো খবর

গৌরবের পতাকা উড়াতে বেনাপোল সীমান্তে সুউচ্চ ফ্ল্যাগ স্ট্যান্ড স্থাপন
গৌরবের পতাকা উড়াতে বেনাপোল সীমান্তে সুউচ্চ ফ্ল্যাগ স্ট্যান্ড স্থাপন
বেনাপোলে দোকানে ঢুকে ব্যবসায়ীকে হুমকি! অতঃপর থানায় জিডি
বেনাপোলে দোকানে ঢুকে ব্যবসায়ীকে হুমকি! অতঃপর থানায় জিডি
দিনাজপুরে জ্বালানি তেলের অবৈধ মজুদ ও পাচার ঠেকাতে তৎপর বিজিবি
দিনাজপুরে জ্বালানি তেলের অবৈধ মজুদ ও পাচার ঠেকাতে তৎপর বিজিবি
যশোরে ডায়মন্ডসহ ভারতীয় নাগরিক আটক
যশোরে ডায়মন্ডসহ ভারতীয় নাগরিক আটক
বেনাপোলে বিজিবির অভিযানে বিষ্ফোরক দ্রব্য উদ্ধার
বেনাপোলে বিজিবির অভিযানে বিষ্ফোরক দ্রব্য উদ্ধার
কাশিয়ানীতে আদালতের নির্দেশ উপেক্ষা করে জমি দখল
কাশিয়ানীতে আদালতের নির্দেশ উপেক্ষা করে জমি দখল
শ্যামনগরে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ
শ্যামনগরে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ
শার্শায় এস এ পরিবহনের কার্ভাডভ্যান হতে বিপুল পরিমান চোরাচালানী পণ্য উদ্ধার
শার্শায় এস এ পরিবহনের কার্ভাডভ্যান হতে বিপুল পরিমান চোরাচালানী পণ্য উদ্ধার