সর্বশেষ খবরঃ

গোবিন্দগঞ্জে ৪ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি আটক

গোবিন্দগঞ্জে ৪ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি আটক
গোবিন্দগঞ্জে ৪ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি আটক

আঃ খালেক মন্ডল( গাইবান্ধা )জেলা প্রতিনিধি :: গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৪ কেজি গাঁজাসহ আল আমিন (৩০) নামে এক কারবারিকে আটক করেছে পুলিশ।

সোমবার ( ২২ সেপ্টেম্বর )বিকাল সাড়ে ৫টার দিকে গোবিন্দগঞ্জ পৌর শহরের চারমাথা মোড়ে বনফুল হোটেলের সামনে থেকে তাকে আটক করা হয়।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের উপ-পরিদর্শক ( এসআই )মমিনুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ আজ ( সোমবার ) ভোর সাড়ে ৫টার দিকে গোবিন্দগঞ্জ চারমাথা মোড়ে ঢাকা-রংপুর মহাসড়কের উপর তয়েজ এন্টারপ্রাইজ নামে একটি যাত্রীবাসে তল্লাশির সময় বামে পাশের I-1 সিটে বসা থাকা যাত্রী আল আমিনের আচরণ অস্বাভাবিক মনে হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।

জিজ্ঞাসাবাদের সময় সে অসংলগ্ন কথাবার্তা বলতে থাকে। তখন তার শরীর তল্লাশি কালে দুই পায়ের উরুর উপর নীল ও কালো রঙের স্কুল ব্যাগের ভিতরে কালো পলিথিনে মোড়ানো অবস্থায় ৪ কেজি শুকনো গাঁজা পাওয়া যায়। এসময় গাঁজাসহ তাকে আটক করা হয়।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি )বুলবুল ইসলাম জানান,আটক মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

আরো খবর

ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
 মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন