সর্বশেষ খবরঃ

গোবিন্দগঞ্জে সাাঁওতাল কিশোরীদের আত্মরক্ষামূলক প্রশিক্ষণ শুরু

গোবিন্দগঞ্জে সাাঁওতাল কিশোরীদের আত্মরক্ষামূলক প্রশিক্ষণ শুরু
গোবিন্দগঞ্জে সাাঁওতাল কিশোরীদের আত্মরক্ষামূলক প্রশিক্ষণ শুরু

আঃ খালেক মন্ডল :: গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতাল কিশোরীদের আত্মরক্ষামূলক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ১৬ দিনব্যাপী কারাতে প্রশিক্ষণ শুরু হয়েছে। শনিবার ( ২২ জুন) উপজেলার তল্লাপাড়া মিশনে এই প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সচেতন নাগরিকদের সামাজিক সংগঠন জনউদ্যোগ গাইবান্ধা জেলা কমিটির এ আয়োজনে ২০ জন সাঁওতাল কিশোরী এতে অংশ নিয়েছে।

জনউদ্যোগের সদস্য সচিব প্রবীর চক্রবর্তীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন আদিবাসী বাঙালি সংহতি পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবু, সামাজিক সংগ্রাম পরিষদের আহ্বায়ক জাহাঙ্গীর কবির তনু, সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ফিলিমন বাস্কে, আদিবাসী নেতা গৌড় চন্দ্র পাহাড়ি, মিলন তিগ্যা প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কিশোরীদের আত্মরক্ষার্থে কারাতে প্রশিক্ষণের বিকল্প নেই। আজকের কিশোরীরা আগামী দিনের ভবিষ্যৎ। কারাতে প্রশিক্ষণের মাধ্যমে তাদের আত্মবিশ্বাস বাড়বে এবং নিজেদের আত্মরক্ষার পথও সুগম হবে। মেয়েদের চলার পথে প্রতিবন্ধকতা দূর করতে সহায়তা করবে এই প্রশিক্ষণ।

ভবিষ্যতে জনউদ্যোগের এরকম আয়োজন আরও ব্যাপক আকারে করার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা। কারাতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত কারাতে প্রশিক্ষক ছিলেন এ এম এইচ মানিক ।

আরো খবর

বেনাপোলে দোকানে ঢুকে ব্যবসায়ীকে হুমকি! অতঃপর থানায় জিডি
বেনাপোলে দোকানে ঢুকে ব্যবসায়ীকে হুমকি! অতঃপর থানায় জিডি
দিনাজপুরে জ্বালানি তেলের অবৈধ মজুদ ও পাচার ঠেকাতে তৎপর বিজিবি
দিনাজপুরে জ্বালানি তেলের অবৈধ মজুদ ও পাচার ঠেকাতে তৎপর বিজিবি
যশোরে ডায়মন্ডসহ ভারতীয় নাগরিক আটক
যশোরে ডায়মন্ডসহ ভারতীয় নাগরিক আটক
বেনাপোলে বিজিবির অভিযানে বিষ্ফোরক দ্রব্য উদ্ধার
বেনাপোলে বিজিবির অভিযানে বিষ্ফোরক দ্রব্য উদ্ধার
কাশিয়ানীতে আদালতের নির্দেশ উপেক্ষা করে জমি দখল
কাশিয়ানীতে আদালতের নির্দেশ উপেক্ষা করে জমি দখল
শ্যামনগরে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ
শ্যামনগরে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ
শার্শায় এস এ পরিবহনের কার্ভাডভ্যান হতে বিপুল পরিমান চোরাচালানী পণ্য উদ্ধার
শার্শায় এস এ পরিবহনের কার্ভাডভ্যান হতে বিপুল পরিমান চোরাচালানী পণ্য উদ্ধার
বেনাপোলে রাস্তা দখল করে ভবন নির্মাণ ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
বেনাপোলে রাস্তা দখল করে ভবন নির্মাণ ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন