সর্বশেষ খবরঃ

গোবিন্দগঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অবস্থান

গোবিন্দগঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অবস্থান
গোবিন্দগঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অবস্থান

আঃ খালেক মন্ডল ( গাইবান্ধা ) জেলা প্রতিনিধি :: গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রেমের সম্পর্ক গড়ে বিয়ের প্রলোভনে একাধিক বার বিভিন্ন স্থানে অবস্থান শেষে বিয়েতে অসম্মতি জানানোয় প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছে প্রেমিকা।

ঘটনাটি ঘটেছে উপজেলার দরবস্ত ইউপির ফকিরপাড়া গ্রামে। ওই গ্রামের তাজু মন্ডলের ছেলে তৌহিদ মণ্ডল পাশ্ববর্তী গ্রামের স্নাতক ১ম বর্ষের এক ছাত্রীর সাথে দীর্ঘদিন প্রেমের সম্পর্ক গড়ে তোলে।

এক পর্যায়ে ২১ জুন,২০২৪ বিয়ের প্রলোভনে প্রেমিকাকে মোবাইল ফোনে খবর দিয়ে বাড়ি থেকে ভাগিয়ে নেয়। পূর্বের ন্যায় এবারও বিভিন্ন জায়গায় অবস্থান শেষে বিয়ে করতে রাজি না হওয়ায় প্রেমিকের বাড়িতে অবস্থান নেন ভূক্তভোগী।

প্রেমিকের পরিবার ও আত্মীয়স্বজনরা অবস্থা বেগতিক বুঝে তৌহিদকে আত্মগোপন করে রেখেছে বলে জানা গেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত গভীর রাত পর্যন্ত প্রেমিকার বাড়িতেই অবস্থান করছেন ওই ছাত্রী।

মেয়েটি জানায়, বিয়ের আশ্বাসেই বিভিন্ন সময় ও স্থানে আমাকে নিয়ে সে অবস্থান করে আমার সর্বনাশ করেছে। ও বিয়ে না করলে আমি এ বাড়ি থেকে জীবিত বের হব না।

এদিকে তৌহিদ মণ্ডলের পরিবারের সদস্যরা জানান, তৌহিদ বাড়ি নেই। সে বাড়িতে আসলে তাদের বিয়ে পড়ানো হবে।

আরো খবর

শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
 মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
বেনাপোল স্থলবন্দরে আমদানি ও রপ্তানী বন্ধ থাকবে ঈদের দিন
বেনাপোল স্থলবন্দরে আমদানি ও রপ্তানী বন্ধ থাকবে ঈদের দিন
সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল ফিতর উদযাপন
সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল ফিতর উদযাপন