সর্বশেষ খবরঃ

গোবিন্দগঞ্জে ফেন্সিডিলসহ গ্রেফতার ২

গোবিন্দগঞ্জে ফেন্সিডিলসহ গ্রেফতার ২
গোবিন্দগঞ্জে ফেন্সিডিলসহ গ্রেফতার ২

আঃ খালেক মন্ডল ( গাইবান্ধা )জেলা প্রতিনিধি :: গাইবান্ধার গোবিন্দগঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব অভিযান চালিয়ে একটি কাভার্ডভ্যান থেকে ৪০০ বোতল ফেনসিডিলসহ গাড়িটি জব্দ করেছে ।একই সাথে আলমাছ হোসেন ( ৩৪) ও আব্দুর রাজ্জাক নয়ন ( ২৮) নামের দুই মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে।

রোববার দুপুরে র‌্যাব-১৩,গাইবান্ধা ক্যাম্পের স্কোয়াড্রন লিডার মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেফতারকৃত মাদক কারবারি আলমাছ হোসেন বরিশালের মুলাদী থানাধীন গাছুয়া ইউনিয়নের পূর্ব হোসনাবাদ গ্রামের মৃত আনোয়ার হোসেন গাড়ামীর ছেলে ও আব্দুর রাজ্জাক নয়ন লালমনিরহাটের আদিতমারী থানাধীন মহিষ খোচা সরকার পাড়া গ্রামের নবিয়ার রহমান প্রামানিকের ছেলে।

বিজ্ঞপ্তিতে বলা হয়,শনিবার রাত দেড়টার দিকে র‌্যাবের একটি অভিযানিক দল গোপন সংবাদে অভিযান পরিচালনা করে। এ সময় একটি কাভার্ডভ্যান থামিয়ে তল্লাশি করা হয়। এতে থাকা ৪০০ বোতল ফেনসিডিল জব্দসহ ওই মাদক ব্যবসায়িদের গ্রেফতার করা হয় এবং তাদের গাড়িও জব্দ করা হয়।

র‌্যাব-১৩,গাইবান্ধা ক্যাম্পের স্কোয়াড্রন লিডার মাহমুদ বশির আহমেদ বলেন,প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার মাদক ব্যবসায়িরা দীর্ঘদিন ধরে মাদক মাদকের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে।

 

 

আরো খবর

মনিরামপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত
মনিরামপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত
স্বাধীনতা দিবসে শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধা নিবেদন
শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধা নিবেদন
তেরখাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
তেরখাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার শেষে প্রাণহানি ১৮
পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার শেষে প্রাণহানি ১৮
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
স্বাধীনতা দিবসে প্রেসক্লাব গোপালগঞ্জের শ্রদ্ধাঞ্জলি অর্পণ
স্বাধীনতা দিবসে প্রেসক্লাব গোপালগঞ্জের শ্রদ্ধাঞ্জলি অর্পণ
নড়াইলের মধুমতি নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
নড়াইলের মধুমতি নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ আটক-১
কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ আটক-১