সর্বশেষ খবরঃ

গোবিন্দগঞ্জে ফেনসিডিল ও গাঁজাসহ গ্রেফতার-৩

গোবিন্দগঞ্জে ফেনসিডিল ও গাঁজাসহ গ্রেফতার-৩
গোবিন্দগঞ্জে ফেনসিডিল ও গাঁজাসহ গ্রেফতার-৩

আঃ খালেক মন্ডল (গাইবান্ধা ) জেলা প্রতিনিধি :: গাইবান্ধার গোবিন্দগঞ্জে একটি ট্রাক থেকে ৩৬৪ বোতল ফেনসিডিল ও ১০ কেজি গাঁজাসহ ট্রাকটি জব্দ করেছে র‌্যাব। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব।

শুক্রবার ( ৬ অক্টোবর ) সন্ধ্যায় র‌্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটককৃতরা হলেন- লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার পূর্ব সিন্ধুরনা গ্রামের সনাতন বর্মণের পুত্র সুমন্ত সাগর রায় অন্তর (২০), উত্তর সিন্ধুরনা গ্রামের মহেশ্বর চন্দ্রের পুত্র অনিত্য চন্দ্র জীবন (২১) ও টংভাঙ্গা গ্রামের আজিজুল ইসলামের পুত্র আজহারুল ইসলাম মিঠুন (২৬)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (৫ অক্টোবর ) রাত ১ টা ২০ মিনিটের দিকে র‍্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এসময় গোবিন্দগঞ্জ থানামোড় চার মাথা মায়ামনি হোটেল এন্ড রেস্টুরেন্টের রংপুর-ঢাকা মহাসড়কে একটি ট্রাক তল্লাশি করে মাদক ও ট্রাকটি জব্দ করা হয়। একইসঙ্গে ওই কারবারিদেরও গ্রেফতার করা হয়েছে।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনার সাথে জড়িত অন্যান্য মাদক কারবারিদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে।

ধৃতদের গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

আরো খবর

হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী