সর্বশেষ খবরঃ

গোবিন্দগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ

গোবিন্দগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ
গোবিন্দগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ

আঃ খালেক মন্ডল:: গাইবান্ধার গোবিন্দগঞ্জে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নধীন বিশেষ এলাকার উন্নয়ন সহায়তা শীর্ষক প্রকল্পের আওতায় ২০২৩-২৪ অর্থবছরে সমতলে বসবাসরত ক্ষুদ্র-নৃগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৯৮ জন শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার ( ১২ মার্চ ) দুপুরে গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ শরিফুল ইসলাম ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম আব্দুল্লাহ বিন শফিক।

আলোচনা সভা শেষে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ১ম-৫ম শ্রেণীর ৫০ জন শিক্ষার্থীকে জনপ্রতি ২৪০০ টাকা, ৬ষ্ট- ১০ম শ্রেণীর ২৫ জন শিক্ষার্থীকে জনপ্রতি ৬০০০ টাকা একাদশ-দ্বাদশ শ্রেণীর ১৩ জন শিক্ষার্থীকে জনপ্রতি ৯৬০০ টাকা করে। এছাড়া ১০ জন ছাত্রীর মাঝে একটি করে বাইসাইকেল বিতরণ করা হয়।

জেলা প্রশাসক নাহিদ রসুল বলেন,বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে কাজ করে যাচ্ছেন।

আরো খবর

টানা তিন জয় দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপের নকআউট নিশ্চিত করলো আর্জেন্টিনা
টানা তিন জয় দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপের নকআউট নিশ্চিত করলো আর্জেন্টিনা
খাগড়াছড়িতে ট্রাইকো-কম্পোস্ট প্রযুক্তি ও টেকসই চাষাবাদ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত
খাগড়াছড়িতে ট্রাইকো-কম্পোস্ট প্রযুক্তি ও টেকসই চাষাবাদ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত
প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান