সর্বশেষ খবরঃ

গার্দিওলা পেলেন বর্ষসেরা কোচের পুরস্কার

গার্দিওলা পেলেন বর্ষসেরা কোচের পুরস্কার
গার্দিওলা পেলেন বর্ষসেরা কোচের পুরস্কার

লিগ ম্যানেজার্স অ্যাসোসিয়েশনের ( এলএমএ ) বর্ষসেরা বা মৌসুমসেরা কোচের পুরস্কার পেলেন গার্দিওলা। পেপ গার্দিওলা ম্যানচেস্টার সিটির কোচের দায়িত্ব আছেন ৬ বছর হলো। এর মধ্যে ৫ বারই ম্যান সিটিকে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জিতিয়েছেন। সিটিকে লিগ শিরোপা উপহার দিয়েছেন এবারও।

শুধু লিগ শিরোপা জয়ই নয়, পাশাপাশি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগেরও স্বপ্নের ফাইনালে তুলেছেন ম্যান সিটিকে। যার স্বীকৃতি স্বরূপ লিগ ম্যানেজার্স অ্যাসোসিয়েশনের ( এলএমএ ) বর্ষসেরা বা মৌসুমসেরা কোচের পুরস্কার পেলেন গার্দিওলা। এ নিয়ে তৃতীয় বারের মতো এই পুরস্কারে ভূষিত হলেন ম্যান সিটির স্প্যানিশ কোচ।

মৌসুমের দীর্ঘ সময় লিগের পয়েন্ট তালিকার ১ নম্বরে ছিল আর্সেনাল। কিন্তু শেষ দিকে এসে গার্দিওলার সিটি টেক্কা দিয়েছে তাদের। যার স্বীকৃতি পেলেন গার্দিওলা। মৌসুম শেষে ইংল্যান্ডের সব বিভাগের কোচদের সরাসরি ভোটে নির্বাচিত হন বর্ষসেরা কোচ।

তিনবার পুরস্কারটা জিতে গার্দিওলা নাম লিখিয়েছেন ডেভিড ময়েসের কীর্তিতে। সর্বোচ্চ ৫ বার এই পুরস্কার জিতেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক কোচ স্যার অ্যালেক্স ফার্গুসন।

শুধু এলএমএ-এর বর্ষসেরা কোচের পুরস্কার নয়, ইংলিশ প্রিমিয়ার লিগের বর্ষসেরা কোচের পুরস্কারও পেয়েছেন গার্দিওলা। এই পুরস্কার জিতলেন চতুর্থ বারের মতো। এখানেও তার ওপরে স্যার অ্যালেক্স ফার্গুসন, যিনি এই পুরস্কার জিতেছেন ১১ বার।

মেয়েদের সুপার লিগের বর্ষসেরা কোচের পুরস্কার পেয়েছেন চেলসি নারী ফুটবল দলের নারী কোচ হায়েস।এ মৌসুমে চেলসি নারী দলকে চতুর্থ বারের মতো নারী সুপার লিগের শিরোপা জিতিয়েছেন হায়েস। পাশাপাশি দলকে টানা তৃতীয় বারের মতো জিতিয়েছেন এফএ কাপের শিরোপাও।

আরো খবর

ঈদ ছুটিতেও নড়াইলের মা ও শিশু কেন্দ্রে মিলেছে স্বাস্থ্যসেবা
ঈদ ছুটিতেও নড়াইলের মা ও শিশু কেন্দ্রে মিলেছে স্বাস্থ্যসেবা
খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৫ দোকান পুড়ে ছাই
খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৫ দোকান পুড়ে ছাই
শ্যামনগরে মৎষ্য ঘের দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ
শ্যামনগরে মৎষ্য ঘের দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ
মনিরামপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত
মনিরামপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত
স্বাধীনতা দিবসে শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধা নিবেদন
শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধা নিবেদন
তেরখাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
তেরখাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার শেষে প্রাণহানি ১৮
পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার শেষে প্রাণহানি ১৮
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন