সর্বশেষ খবরঃ

গাইবান্ধা-৫আসনের ভোট স্থগিতের তথ্য ভিত্তিহীনঃ ইসির অতিরিক্ত সচিব

গাইবান্ধা-৫ আসনের ভোট স্থগিতের তথ্য ভিত্তিহীন: ইসির অতিরিক্ত সচিব
গাইবান্ধা-৫ আসনের ভোট স্থগিতের তথ্য ভিত্তিহীন: ইসির অতিরিক্ত সচিব

বিশেষ প্রতিবেদক :: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৫ আসনের ভোট গ্রহণ স্থগিতের তথ্য ভিত্তিহীন, এ কথা জানিয়ে নির্বাচন কমিশনের ( ইসি ) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেছেন, এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

শুক্রবার (৫ জানুয়ারি ) রাতে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের সভাকক্ষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

অশোক কুমার দেবনাথ বলেন, বিভিন্ন টিভি ও মিডিয়ার স্ক্রলে ভোট স্থগিতের যে তথ্য এসেছে,তা ভিত্তিহীন। কমিশন এমন কোনো সিদ্ধান্ত নেয়নি। বিভ্রান্তি না ছড়াতে আমরা একটি বিজ্ঞপ্তি দিয়েছি।

আইন শাখার বরাতে তথ্যটি প্রকাশ হয়েছিল বলে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন,বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে, ভোট স্থগিতের তথ্যটি ভিত্তিহীন।

গাইবান্ধার পরিবেশ ঠিক আছে কি না, এ প্রশ্নের জবাবে ইসি’র অতিরিক্ত সচিব বলেন, ‘আমাদের কাছে যে রিপোর্ট আছে, সে অনুযায়ী গাইবান্ধা-৫ আসনসহ সারা দেশের নির্বাচনি কেন্দ্রের পরিবেশ সুষ্ঠ আছে।

নির্বাচনে এবার গাইবান্ধা-৫ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের প্রার্থী মাহমুদ হাসান রিপন (নৌকা ), স্বতন্ত্র প্রার্থী ফারজানা রাব্বী বুবলী ( ট্রাক ),শামসুল আজাদ শীতল ( ঈগল পাখি ),বিকল্পধারা বাংলাদেশের জাহাঙ্গীর আলম ( কুলা ) এবং এনপিপির ফারুক মিয়া ( আম )।

আরো খবর

ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
 মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন