সর্বশেষ খবরঃ

গাইবান্ধার ৫ সংসদীয় আসনে বেসরকারিভাবে বিজয়ী যারা

গাইবান্ধার ৫ সংসদীয় আসনে বেসরকারিভাবে বিজয়ী যারা
গাইবান্ধার ৫ সংসদীয় আসনে বেসরকারিভাবে বিজয়ী যারা

আঃ খালেক মন্ডল ( গাইবান্ধা )জেলা প্রতিনিধি :: দ্বাদশ সংসদ নির্বাচনে গাইবান্ধার ৫টি সংসদীয় আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে তিনটি আসনের আওয়ামী লীগের নৌকা প্রার্থী এবং বাকী দু’টি আসনে স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছেন।

রোববার ( ৭ জানুয়ারি ) রাত ১২টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল।

ঘোষিত ফলাফল অনুযায়ী যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন- গাইবান্ধা-১ ( সুন্দরগঞ্জ ) আসনে ঢেঁকি প্রতীকে স্বতন্ত্র প্রার্থী নাহিদ নিগার সাগর ৬৬ হাজার ৪৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি জাতীয় পার্টির প্রার্থী শামীম হায়দার পাটোয়ারী লাঙ্গল প্রতীক পেয়েছেন ৪৩ হাজার ৪৯১ ভোট।

গাইবান্ধা-২ ( সদর ) আসনে ট্রাক প্রতীকে স্বতন্ত্র প্রার্থী শাহ্ সারোয়ার কবীর ৬৪ হাজার ১৯০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী আব্দুর রশীদ সরকার পেয়েছেন ৬১ হাজার ৩৭ ভোট।

গাইবান্ধা-৩ ( সাদুল্লাপুর-পলাশবাড়ী ) আসনে বেসরকারি ফলাফলে নৌকার প্রার্থী উম্মে কুলসুম স্মৃতি ৫৭ হাজার ১১৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মফিজুল হক সরকার পেয়েছেন ২৬ হাজার ৩৮২ ভোট।

গাইবান্ধা-৪ ( গোবিন্দগঞ্জ ) আসনে নৌকা প্রতীকের প্রার্থী আবুল কালাম আজাদ ২ লাখ ১ হাজার ১৭১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি ট্রাক প্রতীকের প্রার্থী পেয়েছেন ২৭ হাজার ৪৫০ ভোট।

গাইবান্ধা-৫ ( ফুলছড়ি-সাঘাটা ) আসনে জয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মাহমুদ হাসান রিপন ১ লাখ ৭ হাজার ৩৯৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি ট্রাক প্রতীকের প্রার্থী ফারজানা রাব্বী বুবলী পেয়েছেন ৬৩ হাজার ৫২৬ ভোট

আরো খবর

ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
 মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন