সর্বশেষ খবরঃ

গাইবান্ধায় রেললাইন চুরি করে বিক্রির সময় আটক ৩

গাইবান্ধায় রেললাইন চুরি করে বিক্রির সময় আটক ৩
গাইবান্ধায় রেললাইন চুরি করে বিক্রির সময় আটক ৩

আঃ খালেক মন্ডল :: গাইবান্ধায় ভাঙ্গারির দোকানে রেললাইনের পাত বিক্রির সময় তিনজনকে আটক করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী ( আরএনবি )।

বৃহস্পতিবার ( ১৮ এপ্রিল ) বেলা সাড়ে ১২টার দিকে শহরের ব্রীজরোড এলাকার আশা ভাঙ্গারি দোকান থেকে এসব মালামাল জব্দসহ তাদেরকে আটক করা হয়।সেইসাথে চোরাই মালামাল পরিবহনে ব্যবহৃত একটি অটোরিকশা জব্দ করা হয়।

আটককৃতরা হলেন আশা ভাঙ্গারি দোকানের শ্রমিক সদর উপজেলার বালুয়া বাজারের পাকারখুটি এলাকার আব্দুর রহমানের ছেলে মোকলেছুর রহমান (৩৩),পশ্চিম দুর্গাপুর এলাকার মৃত দুলা মিয়ার ছেলে সাগর মিয়া (৩০) ও ফুলছড়ি উপজেলার উত্তর কঞ্চিপাড়া এলাকার বাবর উদ্দিনের ছেলে অটোরিকশা চালক ওয়াহেদ মিয়া (৪০)।

অটোরিকশা চালক ওয়াহেদ মিয়া বলেন,আমি প্রতিদিনের মতো অটো নিয়ে বের হলে বালাসীঘাট এলাকা থেকে আব্দুল লতিফের ছেলে মোন্নাফ মিয়া ও জিয়াউর রহমানের ছেলে মুন্না মিয়াসহ তিনজন নিউ ব্রীজ রোড আশা ভাঙ্গারি দোকানে যাওয়ার জন্য আমার অটোরিকশাটি ভাড়া করেন। পথিমধ্যে কঞ্চিপাড়া রেলগেট এলাকায় এসে তারা আনুমানিক তিন ফুট দৈর্ঘের ৯ টুকরা রেললাইনের পাত আমার অটোতে উঠিয়ে নেয়। আমি না নিতে চাইলে আমাকে হুমকি-ধামকি দেয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে অভিযানিক দলের প্রধান গাইবান্ধা রেলওয়ের নিরাপত্তা বিভাগের হাবিলদার আব্দুল মজিদ সরকার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ব্রীজরোডের আশা ভাঙ্গারি দোকানে অভিযান পরিচালনা করা হয়।

এসময় দোকান মালিক পালিয়ে গেলেও ইজিবাইক চালকসহ তিনজনকে মালামালসহ হাতেনাতে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে আনুমানিক তিন ফুট দৈঘের্যর ৯ টুকরা রেললাইনের পাত উদ্ধার করা হয়। উদ্ধারকৃত রেললাইনের পাতগুলো ফুলছড়ি উপজেলার বালাসিঘাটের পরিত্যাক্ত রেলপথের।

এ ব্যাপারে বোনারপাড়া রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) খাইরুল ইসলাম তালুকদার বলেন,উদ্ধারকৃত মালামালের তালিকা করে সেগুলো সংশ্লিষ্ট বিভাগে জমা দেওয়া হবে। আটককৃত আসামি ছাড়াও এ কাজে জড়িতদের নাম উল্লেখ করে আইনি পদক্ষেপ নেয়া হবে।

আরো খবর

বেনাপোল ইমিগ্রেশান দিয়ে দেশে ফিরলেন ভারতে পাচার হওয়া ২০ শিশু
বেনাপোল ইমিগ্রেশান দিয়ে দেশে ফিরলেন ভারতে পাচার হওয়া ২০ শিশু
হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২