সর্বশেষ খবরঃ

গাইবান্ধায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় দুগ্ধ দিবস পালিত

গাইবান্ধায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় দুগ্ধ দিবস পালিত
গাইবান্ধায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় দুগ্ধ দিবস পালিত

আঃ খালেক মন্ডল ( গাইবান্ধা ) জেলা প্রতিনিধি :: জাতীয় দুগ্ধ দিবস উপলক্ষে গাইবান্ধা জেলা প্রাণি সম্পদ অধিদপ্তরের উদ্যোগে শনিবার র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালিটি জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক ) দেওয়ান মওদুদ আহমেদ। দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয় ছিল ‘বৈশ্বিক পুষ্টিতে দুধ অপরিচার্য’।

পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোঃ মাহফুজার রহমানের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, জেলা কৃত্রিম প্রজজন কেন্দ্রের উপ-পরিচালক ডাঃ মোঃ সহীদুল ইসলাম আকন্দ, ডাঃ মোঃ রহমতউন নবী, জেলা খামারী সংগঠনের জেলা সভাপতি প্রতাপ ঘোষ, গাইবান্ধা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবেদুর রহমান স্বপন, তরুণ কুমার দত্ত প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন শিশুদের এক গ্লাস করে দুধ পান করা হয়।

বক্তারা বলেন,স্মার্ট বাংলাদেশ বিনির্মানে সুস’ জাতি গঠনে দুধের কোন বিকল্প নেই। দুধের উৎপাদন, পুষ্টিগুন,দুগ্ধজাত দন্য ও দুধের অর্থনৈতিক গুরুত্ব সম্পর্কে সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে প্রাণিসম্পদ দপ্তর বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে।

আরো খবর

টানা তিন জয় দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপের নকআউট নিশ্চিত করলো আর্জেন্টিনা
টানা তিন জয় দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপের নকআউট নিশ্চিত করলো আর্জেন্টিনা
খাগড়াছড়িতে ট্রাইকো-কম্পোস্ট প্রযুক্তি ও টেকসই চাষাবাদ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত
খাগড়াছড়িতে ট্রাইকো-কম্পোস্ট প্রযুক্তি ও টেকসই চাষাবাদ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত
প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান