সর্বশেষ খবরঃ

গাইবান্ধায় নিখোঁজ আঃলীগ নেতার ছেলের লাশ উদ্ধার

গাইবান্ধায় নিখোঁজ আঃলীগ নেতার ছেলের লাশ উদ্ধার
গাইবান্ধায় নিখোঁজ আঃলীগ নেতার ছেলের লাশ উদ্ধার

আঃ খালেক মন্ডল ( গাইবান্ধা ) জেলা প্রতিনিধি :: প্রতিনিধি গাইবান্ধায় নিখোঁজের তিনদিন পর সেপটিক ট্যাংক থেকে শফিকুর রহমান পাভেল আকন্দ ( ৩৮ ) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার ( ১২ মার্চ ) সকালে সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের একটি পরিত্যক্ত বাড়ির সেপটিক ট্যাংক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পাভেল আকন্দ সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুস সামাদ আকন্দের ছোট ছেলে।

গাইবান্ধা সদর থানা অফিসার ইনচার্জ মোঃ মাসুদ রানা বলেন, গত ৯ মার্চ সন্ধ্যায় বল্লমঝাড় ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন পাভেল আকন্দ।এ নিয়ে নিখোঁজ পাভেল আকন্দের বড় ভাই বেলাল ইউসুফ রাসেল বাদী হয়ে পরদিন ১০ মার্চ গাইবান্ধা সদর থানায় একটি সাধারণ ডায়েরি ( জিডি ) করেন।

পরে মোবাইলের সূত্র ধরে ও তথ্য প্রযুক্তি ব্যবহার করে বল্লমঝাড় ইউনিয়নের একটি পরিত্যক্ত বাড়ির সেপটিক ট্যাংক থেকে পাভেল আকন্দের মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে কে বা কাহারা তাকে হত্যা করে মরদেহ সেপটিক ট্যাংকের মধ্যে রেখে গেছে।

ওসি আরো বলেন,লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।

আরো খবর

ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠা বার্ষিকীতে বেনাপোলে স্বাগত র‌্যালী
ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠা বার্ষিকীতে বেনাপোলে স্বাগত র‌্যালী
তেরখাদায় নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত পিজাইডিং অফিসাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
তেরখাদায় নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত পিজাইডিং অফিসাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান