সর্বশেষ খবরঃ

গাইবান্ধায় তীব্র শীতের কারণে সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা

গাইবান্ধায় তীব্র শীতের কারণে সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা
গাইবান্ধায় তীব্র শীতের কারণে সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা

আঃ খালেক মন্ডল (গাইবান্ধা )জেলা প্রতিনিধি :: তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামার কারণে সিদ্ধান্ত অনুযায়ী গাইবান্ধার প্রাথমিক বিদ্যালয়গুলো বন্ধ ঘোষণা করা হয়েছে।

আজ সোমবার ( ২২ জানুয়ারি ) সকালে সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এস.এম আরশাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামার কারণে সিদ্ধান্ত অনুযায়ী সোমবার ( ২২ জানুয়ারি ) এবং আগামীকাল মঙ্গলবার ( ২৩ জানুয়ারি ) গাইবান্ধার সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে।

এই কনকনে শীতের মধ্যে শিক্ষার্থীদের স্কুলে যাতায়াত খুবই কষ্টকর হয়ে পড়েছে। তাপমাত্রা আবারও ১০ ডিগ্রির নিচে নামলে শিক্ষার্থীদের স্বার্থে বিদ্যালয়ের ছুটি বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি।

এদিকে জেলার প্রাথমিক বিদ্যালয়গুলো বন্ধ ঘোষণা করলেও মাধ্যমিক স্কুলগুলো খোলা রয়েছে।এ ব্যাপারে জানতে জেলা শিক্ষা অফিসার মোছাঃ রোকসানা বেগম এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন,মাধ্যমিক স্কুল বন্ধের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।

আরো খবর

শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
 মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
বেনাপোল স্থলবন্দরে আমদানি ও রপ্তানী বন্ধ থাকবে ঈদের দিন
বেনাপোল স্থলবন্দরে আমদানি ও রপ্তানী বন্ধ থাকবে ঈদের দিন
সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল ফিতর উদযাপন
সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল ফিতর উদযাপন