সর্বশেষ খবরঃ

গাইবান্ধায় ডলার চক্রের মুলহোতা গ্রেফতার

গাইবান্ধায় ডলার চক্রের মুলহোতা গ্রেফতার
গাইবান্ধায় ডলার চক্রের মুলহোতা গ্রেফতার

আঃ খালেক :: গাইবান্ধায় সাদুল্লাপুরে শরিফুল ইসলাম (৩৮) নামের ডলার চক্রের মুলহোতাকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার ( ১০ ফেব্রুয়ারি ) দুপুরে গাইবান্ধা পুলিশ সুপার মোঃ কামাল হোসেন তাঁর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন। গ্রেফতারকৃত শরিফুল ইসলাম একই উপজেলার এনায়েতপুর গ্রামের মৃত গোলাম হোসেনের ছেলে।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, নরসিংদী জেলার নিজামুল হক নামের এক ব্যক্তি শরিফুল ইসলামের বিরুদ্ধে থানায় একটি প্রতারণার অভিযোগ দায়ের করেন।

অভিযোগে তিনি উল্লেখ করেন গত ৩ মাস আগে মোবাইল ফোনে প্রতারক শরিফুল ইসলামের সঙ্গে পরিচয় হয় তার। পরে আমেরিকান ডলার দেওয়ার কথা বলে নিজামুল ইসলামের কাছ থেকে পাঁচ লাখ টাকা হাতিয়ে নেয় শরিফুল।

তার অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে গত শুক্রবার নিজ বাড়ি থেকে শফিকুল ইসলামকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে নগদ  ৫ লাখ ৫০ হাজার টাকা ও কথিত আমেরিকান ১ ডলার সাদৃশ্য মূল্যবান নোট, ১টি মোটর সাইকেল, ১টি ইজিবাইক, ১টি চার্জার ভ্যান জব্দ করা হয়।

এ ঘটনায় তার বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ সুপার ছাড়াও অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান,অতিরিক্ত পুলিশ সুপার ইব্রাহিম হোসেন,অতিরিক্ত পুলিশ সুপার ( বি-সার্কেল ) আবদুল্লাহ আল মামুনসহ পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো খবর

মানহানি আইন ও আমাদের সমাজঃ সম্মান,স্বাধীনতা ও দায়বদ্ধতার সূক্ষ্ম সমীকরণ
মানহানি আইন ও আমাদের সমাজঃ সম্মান,স্বাধীনতা ও দায়বদ্ধতার সূক্ষ্ম সমীকরণ
গৌরবের পতাকা উড়াতে বেনাপোল সীমান্তে সুউচ্চ ফ্ল্যাগ স্ট্যান্ড স্থাপন
গৌরবের পতাকা উড়াতে বেনাপোল সীমান্তে সুউচ্চ ফ্ল্যাগ স্ট্যান্ড স্থাপন
বেনাপোলে দোকানে ঢুকে ব্যবসায়ীকে হুমকি! অতঃপর থানায় জিডি
বেনাপোলে দোকানে ঢুকে ব্যবসায়ীকে হুমকি! অতঃপর থানায় জিডি
দিনাজপুরে জ্বালানি তেলের অবৈধ মজুদ ও পাচার ঠেকাতে তৎপর বিজিবি
দিনাজপুরে জ্বালানি তেলের অবৈধ মজুদ ও পাচার ঠেকাতে তৎপর বিজিবি
যশোরে ডায়মন্ডসহ ভারতীয় নাগরিক আটক
যশোরে ডায়মন্ডসহ ভারতীয় নাগরিক আটক
বেনাপোলে বিজিবির অভিযানে বিষ্ফোরক দ্রব্য উদ্ধার
বেনাপোলে বিজিবির অভিযানে বিষ্ফোরক দ্রব্য উদ্ধার
কাশিয়ানীতে আদালতের নির্দেশ উপেক্ষা করে জমি দখল
কাশিয়ানীতে আদালতের নির্দেশ উপেক্ষা করে জমি দখল
শ্যামনগরে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ
শ্যামনগরে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ