সর্বশেষ খবরঃ

গাইবান্ধায় অস্ত্র ও গুলিসহ  গ্রেফতার-৩

গাইবান্ধায় অস্ত্র ও গুলিসহ  গ্রেফতার-৩
গাইবান্ধায় অস্ত্র ও গুলিসহ  গ্রেফতার-৩

আঃ খালেক মন্ডল ( গাইবান্ধা ) জেলা প্রতিনিধি :: গাইবান্ধা জেলা ডিবি পুলিশের বিশেষ অভিযানে কালো রংয়ের একটি দেশীয় তৈরি এক নলা বিশিষ্ট সুটার গান ও দুই রাউন্ড গুলিসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার ( ১৫ মার্চ ) গাইবান্ধা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ বিষয়টি নিশ্চিত করেন পুলিস সুপার কামাল হোসেন।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন – গাইবান্ধা সদর উপজেলার উত্তর ঘাগোয়া গ্রামের মৃত নুরনবী মিয়ার ছেলে আসাদুজ্জামান হিরু (৫৫), দারিয়াপুর গ্রামের মৃত আসমত ব্যাপারীর ছেলে মোজাম্মেল (৫২) ও সাং-উত্তর ঘাগোয়া ( সরকারপাড়া ) গ্রামের খোকা মিয়া (৬০)।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, বৃহস্পতিবার ( ১৪ মার্চ ) বিকেলে জেলা গোয়েন্দা শাখা ( ডিবি ) একটি অভিযান পরিচালনা করে। এ সময় ঘাগোয়ার সরকারপাড়ার জাকির হোসেন জাফরুলের নির্মাণাধীন ভবনের একটি কক্ষের বালুর নিচ থেকে অস্ত্র ও দুই রাউন্ড তাজা গুলি জব্দ করাসহ ওই তিনজনকে গ্রেফতার করা হয়েছে। পরে তাদের বিরুদ্ধে আর্মস অ্যাক্ট আইনে মামলা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন – অতিরিক্ত পুলিশ সুপার ও পদোন্নতি পাওয়া পুলিশ সুপার ইবনে মিজান, অতিরিক্ত পুলিশ সুপার ইব্রাহিম হোসেন, আব্দুল্লাহ আল মামুন, ধ্রুব জ্যোতিময় গোপ, ডিবি ওসি মোখলেছুর রহমান সরকার, পুলিশ পরির্দশক ( তদন্ত ) বদরুজ্জামান মোল্লা প্রমুখ।

আরো খবর

প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩