সর্বশেষ খবরঃ

খাগড়াপুরে বৈসু উপলক্ষে ত্রিপুরাদের ঐতিহ্যবাহী খেলাধুলা শুরু

খাগড়াপুরে বৈসু উপলক্ষে ত্রিপুরাদের ঐতিহ্যবাহী খেলাধুলা শুরু
খাগড়াপুরে বৈসু উপলক্ষে ত্রিপুরাদের ঐতিহ্যবাহী খেলাধুলা শুরু

খাগড়াছড়ি জেলা প্রতিনিধি :: ত্রিপুরাদের বৈসু উপলক্ষ্যে খাগড়াছড়িতে খাগড়াপুর বৈসু উদযাপন কমিটির উদ্যোগে উৎসবমুখর পরিবেশে বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী খেলাধুলা প্রতিযোগিতা শুরু হয়েছে।

শুক্রবার( ০৪এপ্রিল ) বিকালে খাগড়াপুর মাঠে বৈসু উদযাপন কমিটির আহ্বায়ক সেবিকা ত্রিপুরা’র সভাপতিত্বে ত্রিপুরাদের ঐতিহ্যবাহী খেলাধুলার শুভ উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবক সুধাকর ত্রিপুরা।

ত্রিপুরা জনগোষ্ঠীর প্রধান সামাজিক উৎসব হল বৈসু। জুম চাষ শুরুর আগে ত্রিপুরারা এই উৎসব পালন করে। বৈশাখ মাস থেকে জুম চাষ শুরু হয়।

ত্রিপুরা জাতির বৈসু উৎসব প্রধানত তিনদিন। পুরনো বছরের শেষ দুই দিন ও নতুন বছরের প্রথম দিন। আমাদের ঐতিহ্যবাহী খেলাধুলা হারিয়ে যাচ্ছে। ত্রিপুরাদের খেলাধুলা সংরক্ষণ করার জন্য এই প্রতিযোগুতার আয়োজনের মূল উদ্দেশ্য বলে জানান আয়োজক কমিটিরা।

আলোচনাসভার শেষে মাঠ প্রাঙ্গণে সুকুই ( গিলা ) খেলা, ওয়াকরাই, চপ্রিং, কাংটি/কাং, বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী খেলাধুলা অনুষ্ঠিত হয়।

এ সময় এ্যাডভোকেট সৃজনী ত্রিপুরা,সমাজসেবক বলিন্দ্র ত্রিপুরাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আরো খবর

বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন