সর্বশেষ খবরঃ

খাগড়াছড়ির সহিংসতায় ক্ষতিগ্রস্তদের পাশে পার্বত্য জেলা পরিষদ

খাগড়াছড়ির সহিংসতায় ক্ষতিগ্রস্তদের পাশে পার্বত্য জেলা পরিষদ
খাগড়াছড়ির সহিংসতায় ক্ষতিগ্রস্তদের পাশে পার্বত্য জেলা পরিষদ

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক ( খাগড়াছড়ি ) জেলা প্রতিনিধি :: খাগড়াছড়ি সদর উপজেলায় সাম্প্রতিক সহিংসতায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও পরিবারের পাশে দাঁড়িয়েছে পার্বত্য জেলা পরিষদ। শনিবার (৪ অক্টোবর) সকালে জেলা পরিষদের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ ও আর্থিক সহায়তা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সহায়তা প্রদান করেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা। এ সময় সদর উপজেলা ও স্বনির্ভর বাজার এলাকায় সহিংসতায় ক্ষতিগ্রস্ত ২৮টি পরিবার ও ব্যবসায়ীকে নগদ ১০ হাজার টাকা করে অর্থ সহায়তা এবং এক বস্তা করে চাল প্রদান করা হয়।

আর্থিক সহায়তা ও ত্রাণ বিতরণ অনুষ্ঠানে চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা বলেন“সহিংসতায় ক্ষতিগ্রস্ত পরিবার ও ব্যবসায়ীদের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। প্রাথমিক পর্যায়ে আমরা সামর্থ্য অনুযায়ী নগদ অর্থ ও খাদ্যসামগ্রী দিয়ে সহায়তা করছি। পার্বত্য জেলা পরিষদ সবসময় মানুষের দুঃসময়ে পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে। আমরা চাই, সবাই দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে আসুক।”

এ ত্রাণ বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—পার্বত্য জেলা পরিষদের সদস্য প্রফেসর মো. আব্দুল লতিফ,প্রশান্ত কুমার ত্রিপুরা,নিটোল মনি চাকমা,বঙ্গমিত্র চাকমা,সাথোয়াই মারমা,কংজপ্রু মারমা।এছাড়া অনুষ্ঠানে খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্লসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন।

আরো খবর

মনিরামপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত
মনিরামপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত
স্বাধীনতা দিবসে শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধা নিবেদন
শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধা নিবেদন
তেরখাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
তেরখাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার শেষে প্রাণহানি ১৮
পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার শেষে প্রাণহানি ১৮
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
স্বাধীনতা দিবসে প্রেসক্লাব গোপালগঞ্জের শ্রদ্ধাঞ্জলি অর্পণ
স্বাধীনতা দিবসে প্রেসক্লাব গোপালগঞ্জের শ্রদ্ধাঞ্জলি অর্পণ
নড়াইলের মধুমতি নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
নড়াইলের মধুমতি নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ আটক-১
কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ আটক-১