সর্বশেষ খবরঃ

খাগড়াছড়ির চেঙ্গী নদী থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

খাগড়াছড়ির চেঙ্গী নদী থেকে নবজাতকের মরদেহ উদ্ধার
খাগড়াছড়ির চেঙ্গী নদী থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক( খাগড়াছড়ি )জেলা প্রতিনিধি :: খাগড়াছড়ির চেঙ্গী নদী থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার ( ২৭ অক্টোবর )সকাল সাড়ে ১০টার দিকে জেলা শহরের গঞ্জপাড়া ব্রিজ এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) মোঃ আব্দুল বাতেন মৃধা বিষয়টি নিশ্চিত করে বলেন, “সকালে স্থানীয়রা গঞ্জপাড়া সংলগ্ন চেঙ্গী নদীতে নবজাতকের মরদেহ ভাসতে দেখে থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। নবজাতকের মরদেহ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এর আগে, গত সোমবার ( ২০ অক্টোবর ) জেলা সদরের পূর্ব শান্তিনগর এলাকা থেকে আরেক নবজাতককে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছিল। বর্তমানে সেই নবজাতক সুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

স্থানীয়রা বলছেন, “অল্প সময়ের ব্যবধানে দুটি নবজাতক উদ্ধার হওয়ায় এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ও রহস্যের সৃষ্টি হয়েছে।”

পুলিশ বলছে, নবজাতকের মৃত্যুর কারণ ও ঘটনার সঙ্গে কেউ জড়িত কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

আরো খবর

নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
দিনাজপুরের চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন
চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন
মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অনুদান পেল শিক্ষার্থী, রোগী,ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিষ্ঠান
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অনুদান পেল শিক্ষার্থী, রোগী,ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিষ্ঠান
বিশ্বজুড়ে নিজ নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ যুক্তরাষ্ট্রের
বিশ্বজুড়ে নিজ নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ যুক্তরাষ্ট্রের
বিশ্বকাপের ফাইনালে শিরোপা জিতেছে স্পেন
বিশ্বকাপের ফাইনালে শিরোপা জিতেছে স্পেন
কিশোরী ও নারীদের স্বাস্থ্যসচেতনতায় খাগড়াছড়িতে সেনাবাহিনীর স্যানিটারি ন্যাপকিন বিতরণ
কিশোরী ও নারীদের স্বাস্থ্যসচেতনতায় খাগড়াছড়িতে সেনাবাহিনীর স্যানিটারি ন্যাপকিন বিতরণ