সর্বশেষ খবরঃ

খাগড়াছড়ির গুইমারায় ইউপিডিএফ কালেক্টর অস্ত্রসহ আটক

খাগড়াছড়ির গুইমারায় ইউপিডিএফ কালেক্টর অস্ত্রসহ আটক
খাগড়াছড়ির গুইমারায় ইউপিডিএফ কালেক্টর অস্ত্রসহ আটক

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক( খাগড়াছড়ি )জেলা প্রতিনিধি :: খাগড়াছড়ির গুইমারা উপজেলার বরইতলী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে ইউপিডিএফ ( মূল ) দলের এক কালেক্টরকে অস্ত্রসহ আটক করেছে সেনাবাহিনী। আটক ব্যক্তির নাম কলইপা ত্রিপুরা (৩৫), তিনি বরইতলীর দয়া ভোষন ত্রিপুরার ছেলে।

রবিবার ( ১১ আগস্ট ) রাত সাড়ে ১১টার দিকে সিন্দুকছড়ি জোনের একটি বিশেষ টহল দল অভিযান চালিয়ে তাকে আটক করে।

জানা গেছে,সিন্দুকছড়ি জোনের জালিয়াপাড়া আর্মি ক্যাম্পের আওতাধীন বরইতলী এলাকায় এলআরপি ডোমিনেশন চলাকালে গোপন সূত্রে তথ্য পাওয়া যায় যে,অবৈধ কাঠবোঝাই গাড়ি থেকে চাঁদা নিতে আসছেন ওই কালেক্টর।পরে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করা হয়।

অভিযানকালে একটি দেশি লংগান ( এলজি ),একটি কার্তুজ এবং একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়। আটক হওয়া ব্যক্তিকে রাত ১২টা ৩০ মিনিটে গুইমারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

গুইমারা থানার অফিসার ইনচার্জ( ওসি )মোঃ এনামূল হক জানান,আটক ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে সোমবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

আরো খবর

গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
অপরিকল্পিত ড্রেন নির্মাণের প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন
অপরিকল্পিত ড্রেন নির্মাণের প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন