সর্বশেষ খবরঃ

খাগড়াছড়িতে সেনা রিজিয়নের উদ্যোগে আর্থিক অনুদান বিতরণ

খাগড়াছড়িতে সেনা রিজিয়নের উদ্যোগে আর্থিক অনুদান বিতরণ
খাগড়াছড়িতে সেনা রিজিয়নের উদ্যোগে আর্থিক অনুদান বিতরণ

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক ( খাগড়াছড়ি ) জেলা প্রতিনিধি :: খাগড়াছড়ি পার্বত্য জেলাকে শান্তি,সম্প্রীতি ও স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে খাগড়াছড়ি সেনা রিজিয়ন নিয়মিতভাবে বিভিন্ন ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কর্মসূচী পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় খাগড়াছড়ি সেনা রিজিয়নের উদ্যোগে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

বুধবার ( ১০ জুলাই ) সকালে খাগড়াছড়ি সেনা রিজিয়ন সদর দপ্তরে এই আর্থিক অনুদান প্রদান করেন ২০৩ পদাতিক ব্রিগেড ও খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোঃ আমান হাসান।

এ সময় চিকিৎসার জন্য ১০ জন অস্বচ্ছল রোগী,দারুল আইতাম ( এতিমখানা ) এতিমদের খাবার সংরক্ষণের জন্য ১টি ফ্রিজ,আলোকিত পাহাড় পত্রিকা অফিস সংস্কার,লাইব্রেরি সংস্কার এবং হত দরিদ্র পরিবারের মাঝে বিভিন্ন ক্যাটাগরিতে ২লক্ষ ৫৪ হাজার ১’শ ৯০ টাকা আর্থিক অনুদান বিতরণ করা হয়।

খাগড়াছড়ি রিজিয়নের ডিকিউ মেজর রেজাউল করিম ইবনে রশিদ, বিএম মেজর সাদাত রহমান, জিএসও-২ ( আই ) মেজর জাবির সোবহান মিয়াদ, ক্যাপ্টেন রাফিদ ই মাওলা সাকিবসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরো খবর

হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী